হাতির পায়ে পিষ্ট হয়ে কাপ্তাই চিৎমরমে মংখ্যাচিং মারমার মৃত্যু
রিপন মারমা, কাপ্তাই : রাঙ্গামাটি কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে মংখ্যাইচিং মারমা (৫৭) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দুর্গম চাকুয়া পাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মংখ্যাইচিং মারমা (যিনি এলাকায় মাস্টার নামে পরিচিত ছিলেন) চিৎমরম বড় পাড়া এলাকার মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে।
স্থানীয় সূত্র ও চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, রবিবার সন্ধ্যায় মংখ্যাইচিং মারমা চাকুয়া পাড়া সংলগ্ন গভীর জঙ্গলে নিজের গরু খুঁজতে গিয়েছিলেন। এসময় তিনি আকস্মিকভাবে একদল বন্যহাতির সামনে পড়ে যান।
বন্যহাতিটি তাকে শুঁড় দিয়ে সজোরে আছাড় দিলে এবং আক্রমণ করলে তিনি গুরুতর জখম হন। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় তাৎক্ষণিক সাহায্য পৌঁছানো সম্ভব হয়নি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাকের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সংবাদ পাওয়ার পর থেকেই বিষয়টি তদারকি করছে। ভৌগোলিক দুর্গমতার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে এবং তদন্ত কার্যক্রম পরিচালনা করতে কিছুটা সময় লাগলেও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন গভীর শোক প্রকাশ করে জানান,
"বন্যহাতির আক্রমণে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। বন বিভাগের বিদ্যমান নীতিমালা অনুযায়ী নিহতের পরিবারকে দ্রুততম সময়ের মধ্যে সরকারি ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।"
তিনি আরও উল্লেখ করেন যে, পাহাড়ে খাদ্যাভাবের কারণে বন্যহাতিরা প্রায়ই লোকালয়ের কাছাকাছি চলে আসছে। সাধারণ মানুষকে পাহাড়ি পথে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি হাতি দেখা গেলে নিজ হাতে আইন তুলে না নিয়ে দ্রুত বন বিভাগকে জানানোর অনুরোধ করেন তিনি।
এলাকাবাসীর ভাষ্যমতে, কাপ্তাইয়ের বিভিন্ন সড়ক ও পাহাড়ি জনপদে বন্যহাতির উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশেষ করে সন্ধ্যার পর লোকালয়ে হাতির আনাগোনা সাধারণ মানুষের জীবনযাত্রাকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বন্যপ্রাণীর আক্রমণ থেকে জানমাল রক্ষায় এবং হাতির করিডোরগুলোতে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।নিহত মংখ্যাইচিং মারমার অকাল প্রয়াণে চিৎমরম এলাকায় বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে।
(আরএম/এএস/এপ্রিল ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








