মহম্মদপুরে মাদকবিরোধী অভিযানে আটক যুবকের মৃত্যু
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হওয়ার পর আকুব্বর মোল্যা (৩৫) নামের এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহতের পরিবারের অভিযোগ, আকুব্বর মোল্যাকে ঘুম থেকে তুলে হাতকড়া পরিয়ে মারধর করা হয় এবং ওই মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দাবি করেছেন, জিজ্ঞাসাবাদের সময় আকুব্বর অসুস্থ হয়ে পড়েন এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মহম্মদপুরের চরপাড়া গ্রামের আকুব্বর মোল্যার বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযানে তার বাড়ি থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়।
আকুব্বরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযানকারী দলের ওপর হামলা চালায়। এতে উপ-পরিদর্শক মোছাঃ শাহারা ইয়াসমিন ও সদস্য মিথুন ব্যাপারীসহ কয়েকজন আহত হন।
খবর পেয়ে মহম্মদপুর থানা-পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্বজনেরা আকুব্বরকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী জোসনা বেগম অভিযোগ করেন, ‘আমার স্বামী ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ কয়েকজন এসে তাকে টেনে-হিঁচড়ে তুলে হাতকড়া পরিয়ে মারধর করে। মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে।
অন্যদিকে, হাসপাতালের চিকিৎসক সাদিয়া ছকিনা ঝরা জানান, হাসপাতালে আনার আগেই আকুব্বর মোল্যার মৃত্যু হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছাঃ শাহারা ইয়াসমিন বলেন, নিয়মিত মাদক অভিযানের অংশ হিসেবে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে স্থানীয়দের হামলায় আমাদের কয়েকজন আহত হন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, আকুব্বরের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
(বিএসআর/এএস/এপ্রিল ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
- ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
-1.gif)








