E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন 

২০২৬ এপ্রিল ১৪ ১৮:২৬:১৩
রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন 

বিপুল কুমার দাস, রাজৈর : বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে মাদারীপুরের রাজৈর উপজেলা প্রশাসন। উপজেলা শিল্পকলা একাডেমির সামনে নজরুল মঞ্চকে ঘিরে আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

আজ মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। পরে নজরুল মঞ্চে শুরু হয় লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ নিয়াজ শিশির, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধ্রুব মন্ডল, রাজৈর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম, তদন্ত কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বাদশাহ ফয়সাল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরান হোসেন মিয়া। এছাড়াও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ননিগোপালসহ স্থানীয় শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজনে ছিল দলীয় নৃত্য, একক নৃত্য, বৈশাখী গান, ও লোকজ পরিবেশনা। বিকেল পর্যন্ত নানা আয়োজনে উৎসবটি চলমান থাকে।

উপজেলা শিল্পকলা একাডেমির সামনে গাছের ছায়ায় বসে গল্প, গান আর মিলনমেলার মধ্য দিয়ে যেন ফিরে আসে চিরচেনা গ্রামীণ বাংলার আবহ। অংশগ্রহণকারীদের রঙিন পোশাক, প্রাণখোলা হাসি আর মাটির গন্ধে ভেজা পরিবেশ উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত।

(বিডি/এসপি/এপ্রিল ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test