E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

২০২৬ এপ্রিল ১৪ ১৮:৪৬:১৪
পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়। বাঙালির জাতীয় জীবনের এই ঐতিহ্যবাহী দিনটিকে স্মরণীয় করে রাখতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি দিয়ে দিনটি উদযাপন করেছে পাংশা উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার সকালে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে করে শোভাযাত্রা শুরু হয় পাংশা পৌরসভা প্রাঙ্গণ হতে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী পর্যন্ত। শোভাযাত্রাটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। এতে উপজেলা প্রশাসন স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক এবং সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

এরপর সকাল ১০:০০ টায় উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত ও বর্ষবরণের কালজয়ী গান ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজিত হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রিফাতুল হকের আহ্বানে এই বর্ণাঢ্য আয়োজনে উপজেলার সকল স্তরের জনসাধারণ অংশগ্রহণ করে।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক, সহকারী কমিশনার ভূমি সাদ আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তোফাজ্জেল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, সমবায় কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক মোঃ শাহ নেওয়াজ এছাড়াও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, পাংশা পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ শওকত আলী সরদার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বাঙালির এই সর্বজনীন উৎসবকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

(একে/এসপি/এপ্রিল ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test