E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কারাগারে বিনা চিকিৎসায় মারা গেলেন আ.লীগ নেতা

২০২৬ এপ্রিল ১৫ ১৭:৪৭:২৬
কারাগারে বিনা চিকিৎসায় মারা গেলেন আ.লীগ নেতা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর জেলা কারাগারে আটক জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কৃষিবিদ জিয়াউল হক জিয়া বিনা চিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। ৬৭ বছর বয়সী এই নেতা গত দু'দিন আগে কারাগারে অসুস্থ হলেও তিনি চিকিৎসা পান নি বলে অভিযোগ করেছে তার পরিবার।

পারিবারিক সূত্র জানায়, চলতি বছরের ১৫ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে দুদকের একটি মামলায় তিনি গ্রেপ্তার হন। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। গত ১২ এপ্রিল তিনি কারাগারে অসুস্থ হলেও ১৪ এপ্রিল দুপুরের পর তাকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে নেয় কারা কর্তৃপক্ষ। নববর্ষের কারণে হাসপাতালে চিকিৎসক না থাকায় তাকে জামালপুর সদর থানায় নেওয়া হয়। সেখান থেকে সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছে।

জামালপুরের জেলার লিপি রানী সাহা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরআর/এসপি/এপ্রিল ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৫ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test