E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার

২০২৬ এপ্রিল ১৫ ১৮:৪১:৫৬
সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক মোল্লা (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করে। 

আজ বুধবার দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত তারেক মোল্লা নকুলহাটি গ্রামের আইয়ুব মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামে অভিযান চালিয়ে তারেককে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। তিনি সালথা থানায় দায়ের করা একটি আলোচিত মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তারেক মোল্লা একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালানো হচ্ছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

(এএন/এসপি/এপ্রিল ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৫ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test