E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন

২০২৬ এপ্রিল ১৫ ১৯:০৭:২১
গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনে মধ্যদিয়ে নববর্ষ উদ্যাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ মিলায়তনে জাতীয় সংগীত ও বৈশাখী গান পরিবেশন করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সারোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান স্বপন শরীফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির সহ অন্যান্যরা।

বর্ষবরন উপলক্ষে একইদিন উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর নেতৃত্বে বর্ষবরনের শোভাযাত্রা বের করা হয়। এছাড়াও সরকারি গৌরনদী কলেজের রক্ত ডোনার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম। এসময় পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহিম, সংগঠনের সভাপতি জিহাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. কাউয়ুম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/এপ্রিল ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৫ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test