E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

২০২৬ এপ্রিল ১৫ ১৯:০৯:২১
ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় সাব্বির হোসেন (২৫) নামের এক গাছ ব্যবসায়ীকে মারধর করে দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। মঙ্গলবার দুপুরে আহতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত সাব্বির আগৈলঝাড়া উপজেলার কদমবাড়ি এলাকার নজরুল ইসলাম খানের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত সাব্বির হোসেন অভিযোগ করে বলেন, সোমবার রাত নয়টার দিকে পয়সারহাট হাইস্কুল সংলগ্ন এলাকায় একই এলাকার অলি চৌকিদার সহ অজ্ঞাতনামা ৭/৮ জন আমার পথরোধ করে অতর্কিতভাবে হামলা চালিয়ে আমার সঙ্গে থাকা দেড় লক্ষাধিক টাকা ছিনতাই করে নেয়।

অভিযোগ করে তিনি আরও বলেন, হামলাকারীদের সঙ্গে আমার কোন পূর্ব বিরোধ বা কোনধরনের ঝামেলা নেই। এরপরও তারা আমার ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে। এবিষয়ে জানতে অভিযুক্ত অলি চৌকিদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানিয়েছেন-বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(টিবি/এসপি/এপ্রিল ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৫ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test