E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’

২০২৬ এপ্রিল ১৫ ১৯:১৯:০৪
‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন,আমাদের আস্তার ঠিকানা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে মিলে একটি সাম্য মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। এ জন্য আমাদের যার যার অবস্থান থেকে সততার সহিত কাজ করতে হবে।

আজ বুধরার কোটালীপাড়া উপজেলার কাজী মন্টু কলেজে বাংলা নববর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের সবাই মিলে মাদক মুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে থাকলে হবে না।আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তা ছাড়া অভিভাবকদের আরো সচেতণ হতে হবে।

এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, আমাদেরকে কৃষি কাজে মনোযোগী হতে হবে।বর্তমান সরকার কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমি সরকারের একজন সংসদ সদস্য হিসেবে এ এলাকার কৃষকদের সার্বিক উন্নয়নে পাশে থাকবো।

কাজী মন্টু কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পহেলা বৈশাখের আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, কলেজটির পরিচালনা পরিষদের সদস্য কাজী অমিত মাহমুদ, আবুল বশার হাওলাদারসহ শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন।

(টিবি/এসপি/এপ্রিল ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৫ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test