E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%

২০২৬ এপ্রিল ১৫ ১৯:৫৬:৫৮
বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%

অমর ডি কস্তা, নাটোর : নাটোরের বড়াইগ্রামে সারাদেশের ন্যায় ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে অধ্যায়নরত ৬ষ্ঠ শ্রেণীর মাধ্যমিকের শিক্ষার্থীরা বুধবার সকাল ১০টায় অংশ নিয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষায়। এই উপজেলায় কিন্ডারগার্টেনসহ ১২৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৩৩ জন শিক্ষার্থী যারা ৫ম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে বিভিন্ন মাধ্যমিক বিদ্যলয়ে ভর্তি হয়েছে তারা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। 

বড়াইগ্রাম উপজেলা শিক্ষা অফিসার মো. হেলাল উদ্দিন জানান, এই উপজেলায় দুইটি কেন্দ্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। একটি হলো বনপাড়া সেন্ট যোসেফস স্কুল ও অপরটি বনপাড়া মডেল স্কুল। অভিভাবকরা জানান, পরীক্ষা কেন্দ্র ক্লাস্টার ভেদে একই উপজেলার বড়াইগ্রাম পৌর এলাকা ও বনপাড়া পৌর এলাকার স্কুলে অনুষ্ঠিত হলে কোমলমতি শিক্ষার্থীরা হয়রানি থেকে বাঁচতো এবং সর্বোপরি উপস্থিতির হার শতভাগ হতো।

বড়াইগ্রাম উপজেলা শিক্ষা অফিসার মো. হেলাল উদ্দিন জানান, সুন্দর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীদের অনুপস্থিতিতে তিনি বিস্ময় প্রকাশ করে 'দুঃখজনক' হিসেবে উল্লেখ করেছেন।

সূচি অনুযায়ী, ১৫ এপ্রিল বাংলা, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে।

(এডিকে/এসপি/এপ্রিল ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test