কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখম
রঘুনাথ খাঁ,সাতক্ষীরা : জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাড়িতে হামলা ও ভাংচুরের পর মা মাধবী রানী মণ্ডল ও ছেলে শংকর মণ্ডলকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ সামাদ গাজী ও তার ছেলে আলমগীর কবীরসহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চম্পাফুল কালীবাড়ি বাজারে এঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার চম্পাফুল গ্রামের সুনীল মণ্ডলের স্ত্রী ও ছেলে।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মাধবী মণ্ডল জানান,জমি নিয়ে তাদের সঙ্গে একই এলাকার সামাদ গাজী,তার ছেলে আলমগীর কবিরের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। জমি নিয়ে আদালতে দেওয়ানী মামলা ও ঘরজ্বালানী মামলা রয়েছে। গত ৮ এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসকের আদালতে আলমগীর কবিরের দুই বিঘা জমির নাম পত্তন বাতিল সংক্রান্ত তার দায়েরকৃত রিভিউ মামলা খারিজ করে দেওয়া হয়। তিনি ওই আদেশের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
৯ এপ্রিল সামাদ গাজী ও আলমগীর কবীর তাদের বিরুদ্ধে দায়েরকৃত ঘরজ্বালানি ও দেওয়ানী মামলা তুলে নেওয়ার জন্য একটি সাদা কাগজে সাক্ষর নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিলো। তাতে রাজী না হওয়ায় বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি (মাধবী) ও ছেলে শংকর নিজ বসতবাড়ির পাশে কাজ করার সময় সামাদ গাজী ও তার ছেলে আলমগীর কবিরসহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী, শহীদুল, বালাপোতার নুরুজ্জামানসহ সাত/ আট জন তাদের বাড়িতে এসে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। দরজা ও তুলসী মন্দির ভাংচুর করে। ভাংচুরে বাধা দেওয়ায় লোহার রড দিয়ে তাকে ও ছেলেকে পিটিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীরা তাদেরকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মাধবী মণ্ডল জানান, বৃহস্পতিবার সকালে তার পুত্রবধু সরস্বতী মণ্ডল তাদোরকে দেখতে হাসপাতালে দেখতে এলে সামাদ গাজী ও তার ভাড়াটিয়া লোকজন তাদের বসতঘরের বারান্দার দরজা ও রান্নাঘরের দরজা ভাংচুর শোষে চলাচলের রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দিয়ে চলে যায়। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে সামাদ গাজী তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।এমনকি ভাড়া করা সন্ত্রাসী দিয়ে বৃহষ্পতিবার রাতের আঁধারে তাদের ঘরবাড়ি ভাংচুর করে বিরান ভূমিতে পরিনত করার হুমকি দিয়েছে।
এ ব্যাপারে সামাদ গাজী সাংবাদিকদের বলেন, বুধবার বিকেলে শংকর ও তার মা তার জমিতে জোর করে ঘর বানাচ্ছিল। তাতে বাধা দেওয়া হয়েছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেন জানান, সামাদ গাজীর দেওয়া অভিযোগটি তদন্ত করে দেখার জব্য উপপরিদর্শক আব্দুর রহিমকে বলা হয়েছে। মাধবী ও শংকরেরর চিকিৎসা শেষে অভিযোগ দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, সামাদ গাজী ও আলমগীর কবীরের নেতৃত্বে ২০২৫ সালের ১৭ আগষ্ট থেকে ২৮ আগষ্ট এবং ১১ ও ১২ নভেম্বর দ্বিতীয় দফায় লুটপাট,ভাংচুর শেষে কাটা তারের বেড়া ও প্রাচীর দিয়ে অবরুদ্ধ করে চারাট সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়।
(আরকে/এএস/এপ্রিল ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু অংশ নিচ্ছে ৩৩৫ শিক্ষার্থী
- ফরিদপুর জেলা ছাত্রদল নেতার রাজনীতি ছাড়ার ঘোষণা
- ‘আমরা সবসময় ভালো কাজের পক্ষে, জনবিরোধী কাজের বিপক্ষে’
- সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখম
- ‘নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনভাবে কাজ করবে’
- ‘দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে’
- স্প্যানিশ ক্লাব কর্নেইয়ার মালিকানা কিনলেন মেসি
- ‘বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে’
- রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে দুই মাসের ছাড় যুক্তরাষ্ট্রের
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
১৭ এপ্রিল ২০২৬
- কাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু অংশ নিচ্ছে ৩৩৫ শিক্ষার্থী
- ফরিদপুর জেলা ছাত্রদল নেতার রাজনীতি ছাড়ার ঘোষণা
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখম
-1.gif)








