E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত

২০২৬ এপ্রিল ১৭ ১৯:০০:৩১
সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত

সালথা প্রতিনিধি : “মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে যুব অধিকার পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

যুব অধিকার পরিষদের সালথা উপজেলা শাখার সভাপতি মাওলানা ইমারত হোসেনের সভাপতিত্বে এবং ফরিদপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল ভান্ডারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাবেক সংসদ সদস্য প্রার্থী (ট্রাক) ও উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার এসআই অপূর্ব, যুব অধিকার পরিষদ ফরিদপুর জেলা সভাপতি সাইদুর রহমান খান, সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন বিপুল এবং সালথা উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার ফারুক ফকির বলেন, মাদক একটি সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। এটি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও মাদকবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

(এএন/এসপি/এপ্রিল ১৭, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test