রাঙ্গামাটিতে জলকেলিতে মাতলেন মারমা তরুণ-তরুণীরা সম্প্রীতির বন্ধনে রঙিন পাহাড়
রিপন মারমা, রাঙ্গামাটি : পুরনো বছরের জরা ও গ্লানি মুছে দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হলো মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব ‘সাংগ্রাই’ বা জলকেলি। শুক্রবার (১৭ এপ্রিল) রাঙ্গামাটি শহরের চিং হ্লা মং মারী স্টেডিয়ামে মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) উদ্যোগে আয়োজিত হয় এই বর্ণিল মৈত্রী পানি বর্ষণ উৎসব।
উৎসবের মূল আকর্ষণ ছিল মারমা তরুণ-তরুণীদের একে অপরের গায়ে পবিত্র জল ছিটিয়ে আনন্দ প্রকাশ। মারমা রীতি অনুযায়ী, পছন্দের মানুষকে জল ছিটিয়ে বিগত বছরের সকল রোগ-ব্যাধি, কষ্ট ও ব্যর্থতাকে ধুয়ে মুছে ফেলা হয়। এদিন স্টেডিয়াম প্রাঙ্গণ নেচে-গেয়ে এবং জলকেলির উন্মাদনায় মুখর হয়ে ওঠে। পাহাড়ের এই বর্ণিল আমেজে যোগ দেন স্থানীয় বাঙালি বাসিন্দা থেকে শুরু করে দেশি-বিদেশি অসংখ্য পর্যটক।
গত ৬ এপ্রিল থেকে পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহী উৎসব বিজু, বৈষু, বিহু ও সাক্রানকে ঘিরে যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল, আজকের এই সাংগ্রাইয়ের মাধ্যমে তার সফল সমাপ্তি ঘটল। পাহাড়ের বৈচিত্র্যময় এই সংস্কৃতি যেন আজ এক মহামিলন মেলায় রূপ নিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, "পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সরকার বদ্ধপরিকর। এই উৎসব আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক প্রতীক।"
বিশেষ অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, পাহাড়ের এই বৈচিত্র্যময় সংস্কৃতি বাংলাদেশের এক অমূল্য সম্পদ।
মারমা সংস্কৃতি সংস্থার সাধারণ সম্পাদক পাইচি মং মারমা জানান, প্রতি বছরের ন্যায় এবারও সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ার লক্ষ্যে এই বৃহৎ আয়োজন করা হয়েছে। এখানে জাতি-ধর্ম নির্বিশেষে সবাই একাত্ম হয়েছে।
উৎসবে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, মৈত্রী জল ছিটানোর মাধ্যমে তারা কেবল আনন্দই করছেন না, বরং আগামীর একটি সুন্দর, শান্তিময় ও রোগমুক্ত পৃথিবীর জন্য প্রার্থনা করছেন। পানি বর্ষণের এই উৎসবের মধ্য দিয়েই শেষ হলো পাহাড়ের দীর্ঘ তেরো দিনের এই বর্ণিল সামাজিক আয়োজন।
(আরএম/এএস/এপ্রিল ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট একটি সমাধানযোগ্য সমস্যা’
- এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
- জুলাই হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই পরিচালক
- ট্রাম্পের সব দাবিই ‘মিথ্যা’
- ‘আইএমএফের কিস্তি নিয়ে হ্যাঁ বা না বলার সুযোগ নেই’
- ‘মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম’
- দর্শকদের স্বাধীনতা পদক উৎসর্গ করলেন হানিফ সংকেত
- রাঙ্গামাটিতে জলকেলিতে মাতলেন মারমা তরুণ-তরুণীরা সম্প্রীতির বন্ধনে রঙিন পাহাড়
- নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল
- বিশ্বকাপের আগে কোচ রেনার্ডকে ছাঁটাই করল সৌদি আরব
- সিআইইউ পরিদর্শনে আসছেন ড. সুসান ভাইজ
- ‘গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি কাজ করছে’
- সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
- হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন
- হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা
- ‘পাঁচ হাজারের বেশী বাঙালি লন্ডনে এক বিক্ষোভ সভায় মিলিত হয়’
- সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত
- গোপালগঞ্জের জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক অবকাঠামো বিষয়ক কর্মশালা
- চাটমোহর থানায় নবাগত ওসি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়
- সীমান্তে উদ্ধার হল কোটালীপাড়ার রতিকান্তের গুলিবিদ্ধ লাশ
- চিলাহাটি স্থলবন্দর: উত্তরবঙ্গের ভাগ্য বদলের প্রধান চাবিকাঠি
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
- মহম্মদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, ৬ জুয়াড়ি আটক
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
১৮ এপ্রিল ২০২৬
- রাঙ্গামাটিতে জলকেলিতে মাতলেন মারমা তরুণ-তরুণীরা সম্প্রীতির বন্ধনে রঙিন পাহাড়
- নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল
-1.gif)








