কবিতা ও নৃত্যের ছন্দে মুখরিত কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন
রিপন মারমা, কাপ্তাই : কবিতা, ছন্দ আর নৃত্যের অপূর্ব এক মেলবন্ধনে মুখরিত হয়ে উঠল পাহাড়-ঘেরা কাপ্তাই। বৈশাখের প্রখর রোদ আর তপ্ত প্রকৃতির মাঝে কবিতার শীতল রসধারায় শ্রোতাদের মনে অনাবিল আনন্দ ছড়িয়ে দিলেন আবৃত্তি শিল্পীরা। সেই সঙ্গে ক্ষুদে নৃত্যশিল্পীদের ছন্দময় পরিবেশনা অনুষ্ঠানস্থলে এক মুগ্ধতার আবেশ তৈরি করে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে ‘স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গন’-এর উদ্যোগে আয়োজিত হয় একক ও বৃন্দ আবৃত্তি, কথামালা এবং নৃত্যানুষ্ঠান।
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন। উদ্বোধনী পর্বে বাংলাদেশের প্রখ্যাত ঢোল বাদক শিবু জলদাসের অনবদ্য ঢোল বাদন শৈলী পুরো পরিবেশকে প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।
অনুষ্ঠান উদযাপন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং স্বরবৃত্তের পরিচালক বাচিক শিল্পী তামান্না ইসলাম ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেপিএম লিমিটেড মহাব্যবস্থাপক (বাণিজ্যিক), আবদুল্লাহ আল মামুন, কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেড পরিচালকখোরশেদুল আলম কাদেরী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডা. প্রবীর খিয়াং, কাপ্তাই খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, প্রিয় রূপসী কাপ্তাই সম্পাদক কাজী মোশাররফ হোসেন, এছাড়াও কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, নাট্যজন মোজাহেরুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী বাবুসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, উদ্বোধনী আলোচনার পর শুরু হয় মূল সাংস্কৃতিক পর্ব। বাচিক শিল্পী তামান্না ইসলামের গ্রন্থনা ও নির্দেশনায় ‘স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গন’-এর শিক্ষার্থীরা সমবেত আবৃত্তি পরিবেশন করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন সৌমি সাহা, সৃজিতা দত্ত, শালোমী বিশ্বাস আস্থা, জাগৃতি সাহা, থোয়াই সুই চিং মারমা প্রমুখ।
অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করে দর্শক মাতান নাট্যজন আবদুল্লাহ আল মামুন এবং চট্টগ্রামের বিশিষ্ট আবৃত্তি সংগঠন 'প্রমা'র শিল্পী ইব্রাহীম খলিল মাসুদ, এ.টি.এম সাইফুর রহমান, নাজমুল আলম সাদেকী ও ডা. সুমিষ্টা বড়ুয়া। পুরো আয়োজনে আবহ সঙ্গীতে সহযোগিতা করেন ঝুলন দত্ত।
আবৃত্তির ফাঁকে ফাঁকে নৃত্য প্রশিক্ষক সঙ্গীতা দত্ত এনির পরিচালনায় এক ঝাঁক ক্ষুদে শিল্পী সমবেত নৃত্য পরিবেশন করে। তাদের নিপুণ মুদ্রা আর নূপুরের ধ্বনি অনুষ্ঠানটিকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে যায়।
প্রকৃতির রূপ আর ঋতু পরিবর্তনের আবহে কবিতা ও নৃত্যের এই মিলনমেলা কাপ্তাইয়ের সাংস্কৃতিক অঙ্গনে এক অনন্য মাত্রা যোগ করেছে বলে অভিমত ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা।
(আরএম/এএস/এপ্রিল ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, চালক আহত
- কাশিয়ানীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মুন্সীগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
- রাণীশংকৈলে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু
- সোমবার থেকে সালথায় শিশুদের টিকাদান ক্যাম্পেইন শুরু
- মহুয়ার পালা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি আবৃত্তি সংগঠনের এক স্বপ্নযাত্রা
- সুবর্ণচরে আব্দুল্যাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
- ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
- কবিতা ও নৃত্যের ছন্দে মুখরিত কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন
- শ্যামনগরে চিংড়িতে জেলি পুশ করায় ব্যবসায়ীকে জরিমানা, চিংড়ি বিনষ্ট
- সরকারি ইজারাকৃত আশাশুনির হাড়িয়াখালসহ ৩টি জলমহাল দখল করে মাছ লুট
- গোপালগঞ্জে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
- ‘প্রবাসীদের মেধা ও পরিশ্রমে শক্তিশালী হচ্ছে অর্থনীতি’
- হাদি হত্যা মামলায় আদালতে অস্ত্র বিক্রেতার স্বীকারোক্তি
- সৌদি আরবে গেলেন ৭৬৩৪ হজযাত্রী
- এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-ইরা-রাফেরা
- মেসিকে দলে আনাই ক্যারিয়ারের শ্রেষ্ঠ অর্জন
- ‘নাটকে ফ্রিতে দেখলে কেউ তোমাকে ফিল্মে নেবে না’
- ‘এফবিসিসিআইকে অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে’
- ‘পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি'
- সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ‘মুজিবনগরে বাংলাদেশের পক্ষ হতে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়’
- এসএসসি পরীক্ষায় যান চলাচলে বিশেষ নির্দেশনা
- গোপালগঞ্জে বিএনপি নেতাকে সময়িক বহিস্কার
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখমের ঘটনায় নিরাপত্তাহীনতায় পরিবার
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
১৯ এপ্রিল ২০২৬
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, চালক আহত
- কাশিয়ানীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মুন্সীগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
- রাণীশংকৈলে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু
- সোমবার থেকে সালথায় শিশুদের টিকাদান ক্যাম্পেইন শুরু
- সুবর্ণচরে আব্দুল্যাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
- কবিতা ও নৃত্যের ছন্দে মুখরিত কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন
- শ্যামনগরে চিংড়িতে জেলি পুশ করায় ব্যবসায়ীকে জরিমানা, চিংড়ি বিনষ্ট
- সরকারি ইজারাকৃত আশাশুনির হাড়িয়াখালসহ ৩টি জলমহাল দখল করে মাছ লুট
- গোপালগঞ্জে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
- সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু
-1.gif)








