E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে আদিবাসী পল্লীতে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, মন্দির ভাঙচুর

২০২৬ এপ্রিল ১৯ ১৯:৫৮:০৬
দিনাজপুরে আদিবাসী পল্লীতে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, মন্দির ভাঙচুর

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে আদিবাসীদের কবরস্থানের জমির গাছ কাটাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ এবং শ্মশান কালী মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীরবিদ্ধ এক আদিবাসী যুবকসহ দু'জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এলাকায় পরিস্থিতি উতপ্ত। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা খৃষ্টান পাড়ার আদিবাসীদের কবরস্থান ও শ্মশান কালী মন্দিরে এ ঘটনা ঘটেছে।

আদিবাসীদের কবরস্থান ও শ্মশান কালী মন্দিরের জমিতে গাছ কাটতে আসে ঘোড়াবান্দ গ্রামের কাদেরের ছেলে রেজাউল ও আজগর সাহাজীর ছেলে আজাদের নেতৃত্বে অগণিত ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে ঘটনাস্থলে সমবেত হয়। তারা আদিবাসী কবরস্থান সংলগ্ন শ্মশান কালী মন্দিরটি ও মন্দিরে থাকা শ্মশান কালীর প্রতিমাটি ভেঙ্গে দুরে ভুট্টা ক্ষেতে ফেলে রাখে। এনিয়ে দু'পক্ষের সংঘর্ষ বাধে।

স্থানীয় জাকব কিস্কুর ছেলে মানু কিস্কু জানায়, সরকারী খাসখতিয়ানের ১৫০ দাগের ৯৩ শতক জমি আমাদের র্পূব পুরুষের আমল হতে আমরা ভোগ দখল করে আসছি। গত আওয়ামীলীগ সরকারের আমল থেকে ভুমি দস্যুরা জমিটি দখলের চেষ্টা করছে।

অন্তনী মুরমু জানায়, আমরা বাড়ীতে ছিলাম না, পাশেই জমির কাজে গেছিলাম। সেই ফাঁকে রেজাউলের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী আতঙ্ক তৈরীর লক্ষ্যে মঙ্গল মুরমুর ছেলে পিউস মুরমুর (৪৫) বাড়ীতে প্রবেশ করে হামলা চালিয়ে তাকে (পিউস মুরমুর) আহত করে তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে গাছ কাটতে যায়। আমরা খবর পেয়ে গিয়ে দেখি কবরস্থানের শ্মশান কালী মন্দিরটি ও মন্দিরে থাকা শ্মশান কালীর প্রতিমাটি ভেঙ্গে দুরে ভুট্টা ক্ষেতে ফেলে রেখেছে সন্ত্রাসী বাহিনী।

নরেন হেমরম জানায়, আদিবাসীরা গাছ কাটা ও জমি দখলের বাধা দিতে গেলে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীরা তাদের উপর হামলা চালায়। এ সময় তাদের ছোড়া তীর গনেশ সরেনের ছেলে বিশ্বনাথ অরফে ভোন্দা (৩০) নামে এক যুবকের বুকে তীর লাগে। আহতদের মুমূর্ষ অবস্থায় বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম,এসআই জাহাঙ্গীর বাদশা রনি, এসআই দীনেশ চন্দ্র রায়সহ পুলিশের একটি টিম ঘটনা স্থল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ গাছ কাটার সরঞ্জাম উদ্ধার করে জব্দ করেন। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এ সময় বীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউএন লও জানায়, ঘটনাটি অমানবিক। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ রিপোট লেখা পযন্ত মামলার প্রস্তুতি চলছিল।

(এসএএস/এএস/এপ্রিল ১৯, ২০২৬)




















পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test