E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা 

২০২৬ এপ্রিল ২০ ১৮:৫২:৪৮
পাংশায় নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের সঙ্গে পাংশা উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ আহমেদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খানসহ উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক স্থানীয় প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সকল দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনগণের সেবার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

(একে/এসপি/এপ্রিল ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test