মুন্সীগঞ্জে এক উপজেলায় ৩টি পৃথক দুর্ঘটনায় নিহত ১
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় পৃথক ৩ টি সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং ৬ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর রাত তিনটা হতে দুপুর বারোটার মধ্যে এই ৩টি সড়ক দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে একপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা সার্ভিস রোডের রেলওভার ব্রীজে উঠার ঢালের মাওয়ামুখী লেনে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দ্বীপের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে প্রাইভেটকারের ড্রাইভার গুরুতর আহত হয়েছে। প্রাথমিকভাবে তার নাম ঠিকানা জানা যায়নি।
এদিকে একই দিন সকাল ৭টার দিকে একই এক্সপ্রেসওয়ের শ্রীনগর রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন সার্ভিস রোডে আরেকটি দুর্ঘটনা ঘটে। সড়ক মেরামত কাজে নিয়োজিত শ্রমিক ও মালামাল বহনকারী একটি পিকআপের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে যায়। এতে পিকআপে থাকা পাঁচজন শ্রমিক আহত হন।
আহতরা হলেন- আনিচুর রহমান (৪২), রবি মন্ডল (৪৪), ধনঞ্জয় মন্ডল (৪৭), অভি (২২) ও শফিক (৪০)। তাদের সবার বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
এর আগে রাত ৩টার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় মাওয়ামুখী লেনে এক পথচারী রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এছাড়া সকালের ও দুপুরের দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশের ইনচার্জ ডঃ মাহমুদুল হাসান বলেন, গভীর রাতে মহাসড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তির নিহত হয়েছে। নিহতের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। নিহতের নাম পরিচয় সনাক্তের জন্য বিশেষজ্ঞ দলকে অবহিত করা হয়েছে।
(এমকে/এসপি/এপ্রিল ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল
- এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
- ‘স্মার্ট সিটি গড়তে চসিক নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে’
- ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান
- ‘সিইআইজেডে অবকাঠামোসহ ১ বিলিয়ন ডলারের ওপরে বিনিয়োগ হবে’
- ভরিতে সোনার দাম বাড়লো ২২১৬ টাকা
- ‘মিথ্যা বলবেন না’
- সংঘাত কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম
- ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার
- ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন’
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সংঘাত কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চড়ুইভাতি
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








