উত্তরাধিকার সূত্রে আমরা একটা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আমরা উত্তরাধিকার সূত্রে একটা পঙ্গু অর্থনীতি পেয়েছি। সবাই আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। তিন মাসের মধ্যেই আমাদের ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিতে হয়েছে। কারণ সরকার যে ঘাটতিসহ আমরা পেয়েছি এই ঘাটতি মোকাবেলা করা খুব কঠিন হয়ে যাবে। ভ্যাট থেকে যে টাকা-পয়সা আসে তাতে বাজেটের অর্ধেকও হয়না। বাকি অর্ধেক টাকা কিন্তু নানান ভাবে যোগার করতে হয়। সেই কারণে আমরা উত্তরাধিকার সূত্রে একটা পঙ্গু অর্থনীতি পেয়েছি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্র্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মন্ত্রী বলেন, সমাজতো ভেঙ্গে গিয়েছে, কোথাও কোন সামাজিক শৃংখলা নাই। প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো বিশেষ করে পুলিশ প্রশাসন এবং আমলাতন্ত্র নানান রকম বিষাক্ত পরিবেশ সেখানে হয়ে আছে। নির্বাচনের পরপর এই মুহুর্ত পর্যন্ত একটা হানিমুন পিরিয়ড চলছে আমাদের। এটা হয়তো বেশিক্ষন থাকবেনা। মানুষ তার নিজের চাওয়া-পাওয়া নিয়ে আমাদের মুখোমুখি দাড়াবে এবং কোন ভুল করলে কেউ আমাদের ছাড়বে না। এখনকার যুগে কোন ভুল ছড়িয়ে পড়তে সময় লাগেনা। দুপুর বেলায় ভুল করলে বিকেলে আমার বিরুদ্ধে মিছিল হবে। এখনকার যুগ তাই।
বরিশালের গৌরনদী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আরো বলেন, সরকার এবং রাষ্ট্রের ক্ষমতা আগের মত না। জনগণের কমিউনিকেশনের কারনে জনগন এখন অনেক বেশি ক্ষমতার মালিক। শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে তা প্রমান হয়ে গেছে যে, যত বাহিনী গুছিয়ে রাখা হোক না কেন যদি জনগনের অনুমোদন না থাকে তাহলে ক্ষমতায় টিকে থাকা যায়না। গুলি করে মানুষ মেরে মেরে ক্ষোভ দমন করা যায়না। এই শিক্ষাগুলো কিন্তু আমাদের সামনে আছে। এজন্য জনগনের ক্ষমতা, ভোটের ক্ষমতা হলো সবচেয়ে শক্তিশালী ক্ষমতা। সবকিছুর মালিক জনগন এই ভয়টা যদি সরকার হিসেবে আমাদের মধ্যে থাকে তাহলে আমরা একটা জবাবদিহিতার মধ্যে থাকতে পারবো। আমরাও চাই জবাবদিহিতার এই শক্তিটা সজাগ থাকুক।
উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল হোসেন মিয়া, জেলা উত্তর বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন প্রমূখ। আলোচনা সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন।
(টিবি/এসপি/এপ্রিল ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে শারদীয় দুর্গোৎসব শুরু, ৯ মণ্ডপে কঠোর নিরাপত্তা
- ‘শিক্ষকদের দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা’
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০ জন, মিরপুরেই ১৯৭
- আসছে মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ
- সর্দি-কাশি, হজমের সমস্যা সমাধানে পানপাতা
- ‘কপ সম্মেলনে অভিযোজনের অর্থায়ন বাড়ানোর দাবি তুলতে হবে’
- বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার
- মৃত্যুদণ্ড কার্যকরের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প
- বুড়িমারী স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ
- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের কার্যক্রমে বাধা কাটল
- সুবর্ণচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ২ জন শিক্ষককে সংবর্ধনা
- নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
- শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু, সরকারি অফিস খোলা শনিবার
- সংসদ প্রাঙ্গণ পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- দিনাজপুরে মুক্তিবাহিনীর আক্রমণে পাকবাহিনীর ১৭ জন সৈন্য নিহত হয়
- কোটালীপাড়ায় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
- গোপালগঞ্জে শিশু ধর্ষণ মালমায় যুবকের যাবজ্জীবন
- মিয়ানমার করিডর ও স্থলপথে চীন সংযোগ: সম্ভাবনার নতুন দিগন্ত
- গোপালগঞ্জে ইউনিটি গ্রুপের ব্যবসায়িক সেমিনার
- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারো গ্রেপ্তার
- ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম সফলভাবে অনুষ্ঠিত
- অবশেষে গণপিটুনিতে নিহত ওয়াহেদুজ্জামানের লাশ দাফন, চলছে মামলার প্রস্তুতি
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৯৬০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- ‘একজন ছাত্র-ছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ’
- সোনাতলায় দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, ৫৩ মন্দিরে কঠোর নিরাপত্তা
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- কাদেরকে আয়নায় মুখ দেখতে বললেন ফখরুল
- বিএমএসএফ’র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক শাহী
- পটুয়াখালী সংরক্ষিত মহিলা আসনের এমপি নাজনিন রশিদকে সংবর্ধনা
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ভৈরবে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য শিশু কিশোরদের সংবর্ধনা
- স্বাক্ষী নেই-দলিল নেই, দখলদারের শক্তিতে উত্তরাধিকারীরা বঞ্চিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- বৃষ্টির ছড়া
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
১৬ অক্টোবর ২০২৬
- কাপ্তাইয়ে শারদীয় দুর্গোৎসব শুরু, ৯ মণ্ডপে কঠোর নিরাপত্তা
- সুবর্ণচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ২ জন শিক্ষককে সংবর্ধনা
- নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
-1.gif)








