৫ ঘণ্টা আলোচনার পর সমঝোতা
অবরুদ্ধদশা থেকে মুক্ত হলো মালোপাড়ার ২০টি পরিবারের চলাচলের সেই রাস্তা
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের মালোপাড়ায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় শান্তিপূর্ণ সমাধান হয়েছে। আজ বুধবার সকাল থেকে প্রাচীর অপসারনের কাজ শুরু হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৪ টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৯ টা পযন্ত অনুষ্ঠিত আলোচনা সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর নিদের্শনায় নড়াইলের জেলা প্রশাসকের নির্দেশে নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস জানান, অনুষ্ঠিত সভায় উভয় পক্ষের সম্মতিতে ওই স্থানে নির্মিত সীমানা প্রাচীরটি অপসারনের সিদ্ধান্ত হয়েছে।
বুধবার সকাল থেকে ব্যারিষ্টার দেদার-ই-এলাহী ওই স্থানে নির্মিত সীমানা প্রাচীর অপসারন করে নিবেন। মালোপাড়ায় জনসাধারনের চলাচলের নতুন রাস্তা নির্মান করার জন্য জায়গা ছেড়ে দিবেন। আশা করছি এই মাধ্যমে দীর্ঘদিন যাবত চলে আসা এই বিরোধের স্থায়ী সমাধান হবে।
তিনি বলেন, নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু মহোদয়ের আন্তরিক প্রচেষ্টা এবং নড়াইলের জেলা প্রশাসকের ড. মোহাম্মদ আব্দুল সালাম স্যারের নির্দেশে একটি টীম নিয়ে ঘটনাস্থলে যাই।
সেখানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,এলাকাবাসীর উপস্থিতিতে দীর্ঘ আলোচনা সভার মাধ্যমে এই সমস্যার সমাধাণ করা সম্ভব হয়েছে।
মালোপাড়ার বাসিন্দা ভূক্তভোগী সুশান্ত বিশ্বাস বলেন, দীর্ঘ আলোচনা শেষে বিষয়টি সুন্দর সমাধান হয়েছে। বুধবার সকালে নির্মান করা দেয়ালটি সরিয়ে ফেলা হবে এবং সাথে সাথে আমাদের চলাচলের জন্য নতুন রাস্তার জায়গা দেয়া যে সিদ্ধান্ত হয়েছে তাতে আমরা সন্তুষ্ট।
সভায় উপস্থিত ব্যারিষ্টার দেদার-ই-এলাহী প্রতিনিধি মোঃ হায়দার বলেন, সকাল থেকে দেয়াল অপসারনের কাজ শুরু করা হবে। বিষয়টি সমাধান হয়ে গেছে।
সভায় নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ কামরুজ্জামান, লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সুম্মিতা সাহা, নড়াইল-২ আসনের সদস্য এর প্রতিনিধি জামায়াত নেতা সামিউল হক টুটুল, বিএনপি নেতা টিপু সুলতান, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদকসহ গণমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল সালাম বলেন, বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করি। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়।
প্রতিনিধিদল এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে উভয় পক্ষের সম্মতিতে ওই সীমানা প্রাচীর অপসারনের সিদ্ধান্ত নিয়েছে। সেখানে নতুন রাস্তার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, এ বিষয়টি জানার সাথে সাথে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসনকে জানাই এবং সার্বক্ষনিক যোগাযোগ রাখি। মঙ্গলবার অনুষ্ঠিত সভায় বিষয়টি সুন্দর সমাধান হয়েছে। নতুন জায়গায় রাস্তা নির্মানের জন্য দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।আশা করছি এখন থেকে উভয় পক্ষ শান্তিপূর্নভাবে বসবাস করতে পারবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লক্ষীপাশা মৌজার সাবেক দাগ নং ২৬১ ও আর.এস ২০২৮ দাগের জমির একটি অংশ স্থানীয়দের যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। যা নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গত ১৬ এপ্রিল ওই জায়গায় প্রাচীর নির্মাণ করেন ব্যারিষ্টার দেদার-ই-এলাহী লোকজন। এতে অন্তত ২০টি সংখ্যালঘু জেলে পরিবারের চলাচলের একমাত্র পথ বন্ধ হয়ে যায়। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্হানীয়সহ জাতীয় পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে প্রশাসন।
(আরএম/এসপি/এপ্রিল ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- জ্বালানি সংকটে বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানীর সমাধানে সংবাদ সম্মেলন
- ফরিদপুরে সরবরাহ করা হচ্ছে চাহিদার অর্ধেকরও কম বিদ্যুৎ
- নড়াইলের লোহাগড়া বাজারের দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন
- মাঝারি তাপপ্রবাহ ৩৮ ডিগ্রিতে পুড়ছে ঈশ্বরদী, বিপর্যস্ত জনজীবন
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- টাঙ্গাইলে ৩ ছিনতাইকারী গ্রেফতার, ১৭টি চোরাই মোবাইল উদ্ধার
- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭
- মনোমুগ্ধকর নটো ক্যাকটাসের ফুল দেখার জন্য ছুটছে ক্যাকটাস প্রেমীরা মাদারীপুরে হর্টিকালচার সেন্টার
- বিউটি পার্লার কর্মীর ওপর হামলা, থানায় অভিযোগ
- গোপালগঞ্জে কৃষি উন্নয়ন নিয়ে পার্টনার কংগ্রেস
- ফরিদপুরে গ্রেপ্তার আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলো স্থানীয় জনতা
- চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- অবরুদ্ধদশা থেকে মুক্ত হলো মালোপাড়ার ২০টি পরিবারের চলাচলের সেই রাস্তা
- জলবায়ু সংকটে হোক পৃথিবীর অস্তিত্ব রক্ষার শপথ
- পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ
- সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু
- কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু
- প্রতিবন্ধী অন্তঃসত্ত্বাকে ফুটপাত থেকে হসপিটালে ভর্তি করলেন ইউএনও
- সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
- বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার
- সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে পুরস্কৃত করল ডিএনসিসি
- ভার্চুয়াল কোর্টে সমস্যা দেখছেন না অ্যাটর্নি জেনারেল
- প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট নেতাদের সাক্ষাৎ
- ম্যাচ জিতলেও আইসিসির শাস্তির কবলে বাংলাদেশ
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
২২ এপ্রিল ২০২৬
- জ্বালানি সংকটে বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানীর সমাধানে সংবাদ সম্মেলন
- ফরিদপুরে সরবরাহ করা হচ্ছে চাহিদার অর্ধেকরও কম বিদ্যুৎ
- নড়াইলের লোহাগড়া বাজারের দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন
- মাঝারি তাপপ্রবাহ ৩৮ ডিগ্রিতে পুড়ছে ঈশ্বরদী, বিপর্যস্ত জনজীবন
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- টাঙ্গাইলে ৩ ছিনতাইকারী গ্রেফতার, ১৭টি চোরাই মোবাইল উদ্ধার
- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭
- বিউটি পার্লার কর্মীর ওপর হামলা, থানায় অভিযোগ
- গোপালগঞ্জে কৃষি উন্নয়ন নিয়ে পার্টনার কংগ্রেস
- ফরিদপুরে গ্রেপ্তার আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলো স্থানীয় জনতা
- চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- অবরুদ্ধদশা থেকে মুক্ত হলো মালোপাড়ার ২০টি পরিবারের চলাচলের সেই রাস্তা
- পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ
- সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু
- কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু
- প্রতিবন্ধী অন্তঃসত্ত্বাকে ফুটপাত থেকে হসপিটালে ভর্তি করলেন ইউএনও
- সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
- ‘বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে’
-1.gif)








