টাঙ্গাইলে ৩ ছিনতাইকারী গ্রেফতার, ১৭টি চোরাই মোবাইল উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে লুণ্ঠিত মালামালসহ ক্লু লেস ছিনতাইয়ের ঘটনায় ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলার কচুয়াডাঙ্গা গ্রামের মোঃ আবু বকর ছিদ্দিকের ছেলে মোঃ রুবেল মিয়া (৩৬), থানা পাড়া এলাকার আফজাল হোসেন ওরফে আব্দুল হাই এর ছেলে সম্রাট (৩৮) ও হাতিলা গ্রামের জামালুর রহমানের ছেলে মনিরুজ্জামান (৪৬)।
প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়, গত রবিবার (১৯ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা সাড়ে পাঁচটায়
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুল কাদের মিয়া বিশ্ববিদ্যালয় হইতে কান্দাপাড়া, বেবিস্ট্যান্ড এলাকায় আসেন ও অটো যোগে মদের মোড় আসার জন্য রওনা করেন।এসময় তার সাথে আরো অজ্ঞাতনামা ০২ (দুই) জন ব্যাক্তি সেই অটোগাড়ীতে উঠে বসেন। কিছুদূর যাওয়ার পর সন্ধ্যা অনুমান ০৭.১৫ টার দিকে সময় শান্তিকুঞ্জ মোড়ের কাছে প্রাণী সম্পদ হাসপাতালের মেইন গেটের সামনে পাঁকা রাস্তায় পৌছামাত্র অজ্ঞাতনামা ২ জন চাপাতী ঠেকিয়ে নগদ ২ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
পরে সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুল কাদের মিয়া টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়ের করেন। টাঙ্গাইল সদর থানায় মামলা নং-৫১, তারিখ-২১-০৩- ২০২৬।
লিখিত প্রেস বিজ্ঞপ্তি হতে আরো জানা যায়, ঘটনার পরই টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার প্রত্যক্ষ নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী এর সার্বিক তত্ত্বাবধায়নে অফিসার ইনচার্জ, টাঙ্গাইল সদর থানা রুহুল আমিন ও ভীক্টর ব্যানার্জী পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে এসআই মোঃ তাইজ উদ্দিন, এএসআই মোঃ বিপুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে সদর থানা পুলিশের এর একটি চৌকষ টিম তথ্য প্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গ্লোবাল লোকেশন ট্র্যাকিং, স্থানীয় সোর্স এবং প্রাসঙ্গিক বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ ও অনুসন্ধান শুরু করেন। উক্ত টিম ঘটনাস্থলের তথ্য উপাত্ত বিশ্লেষণে ছিনতাইকারীদেরকে প্রাথমিকভাবে সনাক্ত করেন। ঘটনাটি সংগঠিত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সনাক্তকৃত ছিনতাইকারীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে জড়িত ছিনতাইকারীদের গ্রেফতার করতে সক্ষম হন।এসময় অভিযুক্তদের হেফাজত হইতে বিভিন্ন মডেলের ১৬ টি ছিনতাই বা চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অফিসার ইনচার্জ (ওসি) টাঙ্গাইল সদর থানা রুহুল আমিন বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।
(এসএম/এসপি/এপ্রিল ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ‘বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে’
- বুধবার হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- দুবাইয়ে নারী এশিয়া কাপে সেমিফাইনালের লক্ষ্য বাংলাদেশের
- ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার
- সমাবেশের অনুমতি না দেওয়ায় এনসিপির নিন্দা
- নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ
- স্বর্ণের দাম আড়াই লাখ ছুঁইছুঁই
- ‘ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে’
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২৫ আগস্ট ২০২৬
- ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার
- নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ
-1.gif)








