E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাচারকালে খাদ্য অধিদপ্তরের ৫০০ বস্তা চাল উদ্ধার, আটক ট্রাক চালক

২০২৬ এপ্রিল ২৩ ১৮:১২:৩২
পাচারকালে খাদ্য অধিদপ্তরের ৫০০ বস্তা চাল উদ্ধার, আটক ট্রাক চালক

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ট্রাকে করে কালোবাজারে পাচারের সময় খাদ্য অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত ৫০০ বস্তা চাল উদ্ধার করেছে র‍্যাব। চাল পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দসহ চালককে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক চালকের নাম মো. সামসুল হক (৫৪)। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা। আটকের সময় তার অন্য সহযোগিরা কৌশলে পালিয়ে যায়।

২৩ এপ্রিল দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লাবিদ আহমেদ।

তিনি আরও জানান, গোপন সংবাদে ২২ এপ্রিল বিকেল ৪টায় পৌরসভার ডাকপাড়া এলাকায় বেম্বো গার্ডেনের সামনে অভিযান পরিচালনা করে র‌্যাব ১৪, সিপিসি-১, জামালপুরের আভিযানিক দল। এ সময় শেরপুরগামী ট্রাকসহ আসামি ড্রাইভার মো. সামসুল হককে আটক করে কিন্তু কৌশলে পালিয়ে যায় সাথে থাকা অন্যান্য অজ্ঞাতনামা আসামিরা। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ট্রাক তল্লাশি করে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত ৫০০ বস্তা চাল উদ্ধার করা হয়। এ সময় জব্দ করা হয় সরকারি চাল বহনে ব্যবহৃত ট্রাক, চালান রশিদ ও খাদ্য অধিদপ্তরের বিলি আদেশ।

কোম্পানি কমান্ডার জানান, দীর্ঘদিন ধরে সরকারি জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের চাল অসাধু উপায়ে সংগ্রহ ও মজুদ করে বিভিন্ন কৌশল ও সুযোগ বুঝে মজুদকৃত চাল কালোবাজারে উচ্চ মূল্যে বিক্রি করতো পাচারকারী। এ ঘটনায় আটক চালক ও জব্দকৃত চাল জামালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

(আরআর/এসপি/এপ্রিল ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test