E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

২০২৬ এপ্রিল ২৩ ১৮:২৮:২৯
মাদারীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

মাদারীপুর প্রতিনিধি : ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শুরুতে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদারীপুর- ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। সভাপত্বিত করেন মাদারীপুর জেলার সিভিল সার্জন ডা. শরিফুল আবেদীন কমল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সরদার মোহাম্মদ খলিলুজ্জামান, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ (সিনিয়র কনসালটেন্ট) ডা. জহিরুল ইসলাম ফিরোজ প্রমুখ।

(এএসএ/এসপি/এপ্রিল ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test