সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি-কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (অডিট ও আইন) রুবাইয়াৎ-ই আশিক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, বিআরটিএ সাতক্ষীরা শাখার সহকারি পরিচালক প্রকৌশলী উসমান সরোয়ার আলম, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ জয়ন্ত সরকার, ট্রাফিক পরিদর্শক মশিউর রহমান, মোটরযান পরিদর্শক ওমর ফারুক, সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, ম্যাকানিকাল এসিসট্যান্ট ওবায়দুর রহমান ও উচ্চমান সহকারি মোঃ নাসিরউদ্দিন।
প্রধান অতিথি বলেন, গাড়ি চালানো শুরুর আগে নিজের সন্তানের কথা ভাববেন। কারণ পরিবার প্রধান যদি সড়ক দুর্ঘটনায় মারা যায় তাহলে সেই পরিবারের সদস্যদের জীবনে যে চরম দুর্বিসহ অবস্থা নেমে আসে তা কেবল ওই পরিবারের সদস্যরাই বলতে পারেন। হর্ণ না বাজিয়ে গাড়ি চালানো কঠিন হলেও তা সম্ভব। দুর্ঘটনা কমানো না গেলে বাংলাদেশ উন্নত বিশ্বের সারিতে দাঁড়াদে পারবে না।
সড়ক দুর্ঘটনা পরবর্তী ৯৯৯ এ ফোন দেওয়ার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শিক্ষার অংশ হিসেব চিহ্ন চেনা, লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কঠোরতা, ভাল সড়ক, আইন দিয়ে নিয়ন্ত্রণে রাখা এবং সড়ক দুর্ঘটনায় মৃত্য ও আহত হওয়ার ক্ষেত্রে বিআরটিএ এর ফাণ্ড থেকে ক্ষতিপূরণ দেওয়ার উপর গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান বলেন, গাড়িতে যাত্রী ওঠানোর সময় টানা হ্যাঁচড়া, ভোরে বা রাতে গাড়িতে একমাত্র নারী যাত্রী থাকলে হেলপারদের সচেতন করা ও ওভারটেকিং করার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। হাইড্রলিক হর্ণ বাজানো বন্ধ করা, গাড়িতে অগ্নিনির্বাপক গ্যাস সিলিণ্ডার মজুত রাখা, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখা, নেশা না করা, গাড়িতে নিয়ম অনুযায়ি লাইট লাগানো ও ট্রাফিক সিগনাল মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন।
কর্মশালা শুরুতেই দুর্ঘটনা সম্পর্কিত দুটি ভিডিও ডকুমেন্টারী প্রদর্শণ করা হয়।
বিকেল তিনটায় সাতক্ষীরা সিটি কলেজ মাঠে নিবন্ধিত ৯৩ জন চালকদের প্রশিক্ষন দেওয়া হয়। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা শাখার পরিচালক প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান।
(আরকে/এসপি/এপ্রিল ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- শ্যামনগরে ছেলের গাড়ীর পেট্রোল নিতে জন্য দীর্ঘ লাইনে মা
- যশোরেশ্বরী কালীমন্দিরে মায়ের মুকুট চুরির ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল
- নড়াইলে ব্যবসায়ীর আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা, অভিযুক্তরা লাপাত্তা
- রাজৈরে মোটিভেশনাল সভা অনুষ্ঠিত
- মহম্মদপুরে তীব্র গরমে পরীক্ষার্থীদের মাঝে পানি বিতরণ
- সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা
- যুবদল নেতার মা ফাতেমা বেগমের ইন্তেকাল
- লৌহজংয়ে আত্মহত্যার প্রবণতা বেড়েছে
- পুরোপুরি বন্ধ হয়ে গেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন
- মুন্সীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত
- ঘুষ ছাড়া কাজ করেন না প্রকৌশলী সুব্রত
- নাটোরে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, নারীসহ আটক ২
- ঈশ্বরদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ
- মাদারীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন
- লৌহজংয়ে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ ধর্ষক গ্রেপ্তার
- ‘বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার’
- ৩ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর আটকাদেশ
- পাচারকালে খাদ্য অধিদপ্তরের ৫০০ বস্তা চাল উদ্ধার, আটক ট্রাক চালক
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শুরু ২৬ এপ্রিল
- অটিজম তরুণদের জন্য বিশ্বব্যাপী এমিরেটসের ৪০টির অধিক ট্রাভেল রিহার্সাল
- পশ্চিমবঙ্গের হিন্দুরা এই প্রথম হিন্দু হিসাবে বিজেপির পক্ষে ভোট দেবে
- শ্যামনগরে সামাজিক যাত্রাপালা অনুষ্ঠিত
- সুবর্ণা ঠাকুরের মনোনয়ন: ভোট ব্যাংক ভাঙার কৌশল
- শ্যামনগরে জমি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১৪
- সুপ্রিম কোর্টে সপ্তাহে ২ দিন ভার্চুয়াল বিচার, আইনজীবীদের অসন্তোষ
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ভৈরবে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে শতাধিক দোকান-বাড়িঘর ভাঙচুর, আহত ৫০
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
২৩ এপ্রিল ২০২৬
- শ্যামনগরে ছেলের গাড়ীর পেট্রোল নিতে জন্য দীর্ঘ লাইনে মা
- যশোরেশ্বরী কালীমন্দিরে মায়ের মুকুট চুরির ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল
- নড়াইলে ব্যবসায়ীর আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা, অভিযুক্তরা লাপাত্তা
- রাজৈরে মোটিভেশনাল সভা অনুষ্ঠিত
- মহম্মদপুরে তীব্র গরমে পরীক্ষার্থীদের মাঝে পানি বিতরণ
- সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা
- যুবদল নেতার মা ফাতেমা বেগমের ইন্তেকাল
- লৌহজংয়ে আত্মহত্যার প্রবণতা বেড়েছে
- পুরোপুরি বন্ধ হয়ে গেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন
- মুন্সীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত
- ঘুষ ছাড়া কাজ করেন না প্রকৌশলী সুব্রত
- নাটোরে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, নারীসহ আটক ২
- ঈশ্বরদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ
- মাদারীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন
- লৌহজংয়ে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ ধর্ষক গ্রেপ্তার
- পাচারকালে খাদ্য অধিদপ্তরের ৫০০ বস্তা চাল উদ্ধার, আটক ট্রাক চালক
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শুরু ২৬ এপ্রিল
- শ্যামনগরে সামাজিক যাত্রাপালা অনুষ্ঠিত
- শ্যামনগরে জমি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১৪
- হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১
-1.gif)








