মহম্মদপুরে তীব্র গরমে পরীক্ষার্থীদের মাঝে পানি বিতরণ
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে চলমান তীব্র গরমে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের স্বস্তি দিতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি। সংগঠনটির উদ্যোগে নহাটার দুটি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ বোতলজাত পানি বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন এবং আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে দুই দিনে ১৫০০ শড বোতল বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে দুটি ‘অভিভাবক সেবা কেন্দ্র’ স্থাপন করা হয়েছে।
সেবা কেন্দ্রগুলোতে রয়েছে সুপেয় পানির ব্যবস্থা, বসার জন্য চেয়ার-বেঞ্চ এবং গরম থেকে স্বস্তি পেতে বৈদ্যুতিক ফ্যান। পরীক্ষার সময়সূচি অনুযায়ী অভিভাবকরা এখানে বসে স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিতে পারছেন।
পানি বিতরণ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম এবং পানি বিতরণ উপ-কমিটির সদস্য সচিব, মোঃ হাবিবুল্লাহ। এছাড়াও সংগঠনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক নিরলস ভাবে এই কার্যক্রম পরিচালনা করছেন।
অভিভাবক ইয়াসমিন বেগম বলেন, ঠিক সময়ে পানি পেয়ে শিক্ষার্থীরা অনেক উপকৃত হচ্ছে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
সংগঠনের সভাপতি মোঃ শাহজাহান মিয়া জানান, তীব্র গরমে পরীক্ষার্থীদের সুপেয় পানি নিশ্চিত করা এবং অভিভাবকদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, পরীক্ষার শুরু থেকে শেষ দিন পর্যন্ত এই পানি বিতরণ কর্মসূচি ও অভিভাবক সেবা কেন্দ্র চালু থাকবে।
স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ শুধু শিক্ষার্থীদের স্বস্তি দিচ্ছে না, বরং সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।
(বিএস/এসপি/এপ্রিল ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
- ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
-1.gif)








