E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজৈরে মোটিভেশনাল সভা অনুষ্ঠিত

২০২৬ এপ্রিল ২৩ ১৯:২৩:৩৯
রাজৈরে মোটিভেশনাল সভা অনুষ্ঠিত

বিপুল কুমার দাস, রাজৈর : মাদকের কুফল বোধ, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় অধিকতর মনোযোগী করার লক্ষ্যে মোটিভেশনাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজে।

আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে কলেজের প্রিন্সিপাল মৃণাল গাইনের সভাপতিত্বে ও কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান কাওসার আলম মিঠুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জামান মিয়া, মুল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট লেখক, উপন্যাসিক ও ভূমি বিশেষজ্ঞ মো মজিবর রহমান খান, আরাফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও সাংবাদিক সুজন হোসেন রিফাত, আরাফ বাংলাদেশের পরিচালক মো শাওন করিম, শিক্ষক জাহিদ হাসানসহ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাংবাদিকরাগণ।

(বিডি/এসপি/এপ্রিল ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test