E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরের কানাইপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

২০২৬ এপ্রিল ২৪ ১৮:২৬:১৭
ফরিদপুরের কানাইপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ইউনিয়নের কানাইপুর বাজার সংলগ্ন কুইচামারা খালের খনন কাজের উদ্বোধন করা হয়েছে। খালটি কানাইপুর বাজার সংলগ্ন কুমার নদ হতে চাপার বিলের ভিতর দিয়ে প্রবেশ করেছে। এ উদ্বোধনের ভিতর দিয়ে খালটি কানাইপুর বাজারের নিকটবর্তী কুমাদ নদ হতে চাপার বিল পর্যন্ত পুনঃখননের কাজের আনুষ্ঠানিক সূচনা হলো।

আজ শুক্রবার দুপুরের দিকে কানাইপুর বাজার সংলগ্ন খাল খননের এ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর- ৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব চৌধুরী ফারিয়ান ইউসূফ, ফরিদপুর কোতয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. রঞ্জন চৌধুরী, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন, কানাইপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মো. এহতেশাম খান, কানাইপুর ইউনিয়নে বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসুফ আলী মোল্লা, জেলা ছাত্রদলের সহসভাপতি নিশাদ আহমেদ ফিরোজ, কোতয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. রাশেদুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ, সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এবং সুধী সমাজের প্রতিনিধিগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, 'খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, আপনাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী তারেক রহমান এ খাল পুনঃখননের ব্যবস্থা করেছেন'।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ বলেন, 'কানাইপুর ইউনিয়ন একালায় বিপুল পরিমান পাট উৎপাদন হয়, এ পাট জাগ দেওয়ার জন্য কৃষকদের হয় চাপার বিল বা কুমার নদীতে পরিবহন খচর দিয়ে নিয়ে যেতে হয়, এ খালটি খনন হলে কৃষকদের কষ্ট লাগবের পাশাপাশি পাট উৎপাদন খরচ কমে যাবে এবং এতে কৃষকেরা লাভবান হবে'।

বাংলাদেশ সরকার দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের স্থানীয় দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতি'র বক্তৃব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, 'খাল খনন প্রকল্পের আওয়ায় সদর উপজেলায় প্রাথমিক পর্যায়ে কানাইপুরের খাল খননের উদ্বোধন হলো বলে সদর উপজেলার অন্যান্য ইউনিয়নের জনগণের হতাশ হওয়ার কোনো কারণ নেই, পর্যায়ক্রমে সব ইউনিয়নের খালগুলো খননের ব্যবস্থা করা হবে। এ কাজে আপনাদের পাশে রয়েছেন আপনাদের ভোটে নির্বাচিত এমপি চৌধুরী নায়াব ইউসুফ ও স্থানীয় প্রশাসন।

উদ্বোধন শেষে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন সহ নানাবিধ সমস্যা হচ্ছিল। পুনরায় খালটি খননে এ কার্যক্রম শুরু হওয়ায় এলাকার মানুষের সেচ ব্যবস্থা, পানি নিষ্কাসন ব্যবস্থা সহ খালটির দুই পাড়ে অবৈধ দখলমুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এছাড়া খালটি যেনো কানাইপুর বাজার সংলগ্ন কুমার নদের সাথে সংযুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়, স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানান তারা।

এছাড়া, পুরোপুরি দখল হয়ে যাওয়া কানাইপুর বাজারের পূর্ব পাশের খালটি দখল মুক্ত করে পুনরায় খননের আহবান জানান স্থানীয় জনগণ।

(আরআর/এসপি/এপ্রিল ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test