E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বিলের মধ্যে দ্বীপে মেহগুনি গাছের সঙ্গে ঝুলছিলো রঞ্জিতের মরদেহ

২০২৬ এপ্রিল ২৫ ০০:০৪:৫০
ফরিদপুরে বিলের মধ্যে দ্বীপে মেহগুনি গাছের সঙ্গে ঝুলছিলো রঞ্জিতের মরদেহ

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বিষ্ণুদিয়া ও ভবানীপুর তিন গ্রামের সীমানা সংলগ্ন দিঘোলিয়া বিলের মাঝখানে অবস্থিত একটি দ্বীপের বাগানের ভিতর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রঞ্জিত সরকার (৪০) নামক এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ।

নিহত রঞ্জিত সরকার কোতোয়ালি থানার বিষ্ণুদিয়া গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে তিনি কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি।

শুক্রবার সকাল দশটার দিকে ভবানীপুর গ্রামের এক কৃষক বাগানে সুপারি পাড়তে গিয়ে বাগানের ভিতর অবস্থিত একটি মেহগনি গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় রঞ্জিতের লাশ দেখতে পান। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দুপুর ১টার দিকে ফরিদপুর কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সিআইডি পুলিশকে বিষয়টি অবগত করেন।

পরে জেলা সিআইডি পুলিশে ক্রাইম সিন টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে মরদেহটি ওই গাছ থেকে নামানো হয়।

তিনি কি আত্মহত্যা করেছেন নাকি কেউ মেরে ঝুলিয়ে রেখেছে প্রাথমিকভাবে তা জানা সম্ভব হয়নি।

কোতয়ালি থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশের ময়নাতদন্তের উদ্দেশ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(আরআর/এএস/এপ্রিল ২৫, ২০২৬)



















পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test