E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মুন্সীগঞ্জে সিভিল সার্জনসহ তিন কর্মকর্তা বরখাস্ত 

২০২৬ এপ্রিল ২৫ ১৩:২১:১৫
মুন্সীগঞ্জে সিভিল সার্জনসহ তিন কর্মকর্তা বরখাস্ত 

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : বিভিন্ন অনিয়ম ও অভিযোগের প্রেক্ষিতে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জণ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন কার্যালয়ের স্ট্যানোটাইপিস্টসহ তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার(২৪ এপ্রিল) বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর এবং সিভিল সার্জন কার্যালয়ের স্ট্যানোটাইপিস্ট মিজানুর রহমান।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি রোগীদের সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেন।

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

(এমকে/এএস/এপ্রিল ২৫, ২০২৬)




















পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test