ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় মামলা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাতে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি করেন।
এজাহার সূত্রে জানা গেছে, মামলায় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হোসেন, ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদ হাসান, সেক্রেটারি আসাদুল ইসলামসহ ৩১ জনকে নামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি পালনের সময় ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল ও হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পূর্বপরিকল্পিতভাবে ছাত্রশিবিরের কর্মীরা বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করছি।”
অন্যদিকে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, “ছাত্রদলের দায়ের করা মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচির জন্য কলেজ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া ছিল। মিছিল নিয়ে কলেজ গেটে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। কার্যালয় ভাঙচুরের ঘটনায় আমাদের কেউ জড়িত নয়।”
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
(এসকেকে/এএস/এপ্রিল ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ
- ‘বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হচ্ছে’
- ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় মামলা
- কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে ভেলাফা পাড়া বৌদ্ধ বিহারের শুভ উদ্বোধন
- পলাশবাড়ীতে মিথ্যা মামলার অভিযোগ, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- মুন্সীগঞ্জে সিভিল সার্জনসহ তিন কর্মকর্তা বরখাস্ত
- বাংলা গজলে নতুন চমক, রুনা লায়লার সঙ্গে গাইলেন বাপ্পা মজুমদার
- ইরান বিশ্বকাপ খেলতে পারবে, তবে আইআরজিসি সংশ্লিষ্টরা নিষিদ্ধ
- অসহায় পাখির পাশে দাঁড়িয়ে মানবতার উদাহরণ গড়লেন সুমন শেখ
- ‘নির্বাচিত হয়েই বিএনপি গণভোটকে অস্বীকার করেছে’
- হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি
- মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস, উচ্চ ঝুঁকিতে ১৩ জেলা
- ‘মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর’
- ‘আগে হরমুজে অবরোধ প্রত্যাহার, পরে আলোচনা’
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- ‘বিএনপি করেন বা অন্য দল, সবার জন্য এনসিপির দরজা খোলা’
- গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার
- ‘প্রচন্ড লড়াই শেষে পাকবাহিনী বরিশাল শহর দখল করে নেয়’
- ‘বিগত দুই সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব হয়েছে’
- ফরিদপুরে বিলের মধ্যে দ্বীপে মেহগুনি গাছের সঙ্গে ঝুলছিলো রঞ্জিতের মরদেহ
- একটি ক্ষুদ্র পুরাতন গল্প
- ভালুক ও মৌমাছির গল্প
- তেলের কৃত্তিম সংকট সৃষ্টি করা হয়েছে : ফখরুল
- রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- পীযূষ সিকদার’র কবিতা
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- ভৈরবে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে শতাধিক দোকান-বাড়িঘর ভাঙচুর, আহত ৫০
- রাজশাহীতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ইরান বিশ্বকাপ খেলতে পারবে, তবে আইআরজিসি সংশ্লিষ্টরা নিষিদ্ধ
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
২৫ এপ্রিল ২০২৬
- ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় মামলা
- কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে ভেলাফা পাড়া বৌদ্ধ বিহারের শুভ উদ্বোধন
- পলাশবাড়ীতে মিথ্যা মামলার অভিযোগ, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- মুন্সীগঞ্জে সিভিল সার্জনসহ তিন কর্মকর্তা বরখাস্ত
- ফরিদপুরে বিলের মধ্যে দ্বীপে মেহগুনি গাছের সঙ্গে ঝুলছিলো রঞ্জিতের মরদেহ
-1.gif)








