E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইটভাটায়, ঘের মালিকের জরিমানা

২০২৬ এপ্রিল ২৬ ১৭:২২:৫৮
শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইটভাটায়, ঘের মালিকের জরিমানা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের মালিককে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।

গতকাল শনিবার সকালে উপজেলার ভবানীপুর এলাকার কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় নেয়ার সময় এ জরিমানা আদায় করা হয়

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- ভবানীপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে চিংড়ি ঘের ব্যবসায়ী শফিকুল ইসলাম।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাশেদ হোসাইন জানান, কৃষি জমির মাটি ইট ভাটায় ব্যবহারের সুযোগ নেই। শফিকুল ইসলাম নিজের কৃষি জমির মাটি ইট ভাটায় সরবরাহ করছিলেন। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে একই ধরনের ঘটনা ঘটলে আরো কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(আরকে/এসপি/এপ্রিল ২৬, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test