ফুলপুরে ভোগান্তিতে আশ্রয়ণ প্রকল্পের পরিবাররা
মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে ভূমিহীন দরিদ্র মানুষের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা নানা সমস্যার মধ্য দিয়ে বসবাস করছেন। নিচু ভূমির কারণে বর্ষায় জলাবদ্ধতা, বিশুদ্ধ পানির সংকট, অপরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, চলাচলের রাস্তার অভাব ও ঘরের ভেতর বৃষ্টির পানি পড়ার মতো সমস্যায় চরম ভোগান্তির অভিযোগ সুবিধাভোগীদের। প্রকল্পগুলোর বরাদ্দ পাওয়া বেশ কিছু পরিবার আশ্রয়ণ কেন্দ্রে থাকেন না। ৮ পরিবারের একটি আশ্রয়ণ কেন্দ্রে ৭টি পরিবারই অনুপস্থিত পাওয়া গেছে। সকল প্রকল্পের নির্মিত ঘরগুলো খুবই নিম্নমানের। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অধিকাংশ ঘরের চাল নষ্ট হয়ে যাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ছনধরা ইউনিয়নের হাটপাগলা গ্রামের আশ্রয়ণ প্রকেল্পের ৮ পরিবারের জন্য নির্মিত ৮টি ঘরের মধ্যে ৭টিই খালি পড়ে আছে। একটি ঘরে একটি পরিবারকেই সেখানে বসবাস করতে দেখা গেছে। মাঝে মাঝে খালিঘরে বহিরাগত কিছু ব্যক্তি জুয়াখেলার মতো অসামাজিক কার্যক্রম চালায় বলে এলাকাবাসী অনেকেই অভিযোগ করেন। শুরুতে ৮টি ঘরে লোকজন থাকলেও আওয়ামী সরকারের পতনের পর ৭টি পরিবার ঘর ছেড়ে চলে যায়। সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া গ্রামের আশ্রয়ণ কেন্দ্রে ১০ পরিবারের মধ্যে বসবাস করেন ৮ পরিবার। এ প্রকল্পের ভূমির উচ্চতা পাশ্ববর্তী ফসলি জমির প্রায় সমান ও ঘরের ভিটিও বেশ নিচু। ফলে বর্ষাকালে আঙিনা ও ঘরের বারান্দা পানিতে তলিয়ে যায়। এছাড়া একটিমাত্র নলকূপ সকল পরিবারের জন্য যথেষ্ট নয় বাসিন্দারা জানান।
প্রকল্পের বাসিন্দা জোছনা বেগম জানান, সামান্য বৃষ্টিতেই তাদের ঘরে বৃষ্টির পানি পড়ে। এই আশ্রয়ণ প্রকল্প থেকে বের হওয়ার কোনো রাস্তা না থাকায় বাসিন্দাদের অনেকটা ঘুরে জমির আল দিয়ে চলাচল করতে হয়।
ফুলপুর সদর ইউনিয়নের নগুয়া আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখা যায়, ৩৬ পরিবারের জন্য নির্মিত ৩৬টি ঘরের মধ্যে ৫টি ঘরে কোনো লোকজন নেই। এই প্রকল্পে পয়ঃনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বাথরুম ও টয়লেটে পানি জমে থাকে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে বাসিন্দারা অভিযোগ করেন। এ ছাড়া চারদিকের ফসলি জমি ও প্রকল্পের আঙিনার উচ্চতা প্রায় সমান হওয়ায় সারা বর্ষায় আঙিনা পানিতে তলিয়ে থাকায় ঘর থেকে বের হলেই প্রায় হাঁটুপানি। এতে চরম ভোগান্তি পোহাতে হয় বলে বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন।
প্রকল্পের বাসিন্দা জেসমিন বলেন, পানি জমে থাকার কারণে বাথরুম ও টয়লেট মোটেও ব্যবহার যায় না। রূপসী ইউনিয়নের রূপসী গ্রামের আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ৫ পরিবারের মধ্যে একটি নলকূপ থাকলেও তা অকেজো পড়ে আছে। ফলে দূর থেকে পানি সংগ্রহ করতে হয় বলে অভিযোগ করেন বাসিন্দারা। বালিয়া ইউনিয়নের সলংগা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ১৫টি পরিবারের মধ্যে ৫টিতে কোনো লোক পাওয়া যায়নি। তাদের কেউ কেউ মাঝে মধ্যে আসেন বলে জানান অন্যান্য বাসিন্দারা। এ প্রকল্পের মূল ভূমির উচ্চতা পাশ্ববর্তী ফসলি ভূমির সমান হওয়ায় বর্ষা মৌসুমে আঙিনা প্রায় হাঁটু পানিতে তলিয়ে থাকে। এ ছাড়া নিকটবর্তী রাস্তা থেকে আবাসন প্রকল্পটির দূরত্ব ২শ’ গজের মতো হলেও যাতায়াতের কোনো পথ নেই বললেই চলে। বাসিন্দাদের বাধ্য হয়ে অন্যের বাড়িঘর হয়ে যাতায়াত করতে গিয়ে হেনস্তার শিকার হতে হয় বলে কেন্দ্রের সকলেই ক্ষোভ প্রকাশ করেন।
উপজেলার ৫টি আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখা যায়, ৭৪ পরিবারের জন্য বরাদ্দকৃত ৭৪টি ঘরের ১৯টিতে কোনো লোকজন থাকে না। তাদের কেউ কেউ জীবিকার তাগিয়ে দূরে অবস্থান করেন, আবার কারো কারো নিজস্ব বাড়িঘর রয়েছে। প্রায় সকল আশ্রয়ণ কেন্দ্রের ভূমি নিচু থাকায় বাসিন্দারা বর্ষাকালে জলাবদ্ধতা শিকার হন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা বলেন, ছনধরা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ৭টি ঘর খালি থাকার বিষয়টি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে দ্রুত খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অন্যান্য আশ্রয়ণ কেন্দ্রের অব্যবস্থার বিষয়টিও খতিয়ে দেখা হবে।
(এসআই/এসপি/এপ্রিল ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- প্রতিমা বিসর্জন ইছামতি নদীতে, হলো না দুই বাংলার মিলনমেলা
- শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদসহ বহু স্থাপনা
- গাজীপুরে গ্যাস বিস্ফোরণে ফুলপুরের একই পরিবারের তিনজন নিহত
- নিউইয়র্কে দুর্গাপূজা
- জনগণ কি শুধু নির্বাচনের সময়ই গুরুত্বপূর্ণ
- সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা
- ইরানের সঙ্গে আলোচনা বন্ধ, তবে শিগগিরই কিছু ঘটবে
- অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
- ‘পদত্যাগ করে ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করেছি’
- ‘বার্সাকে দেখিয়ে দিলাম আমরাই এখন বিশ্বের সেরা’
- সোনার দাম কমলো, আজ থেকেই কার্যকর
- মহম্মদপুরে ১২৮ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- ‘১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই’
- ‘সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে’
- ‘দেশের ইতিহাসে এবারই প্রথম এত সুন্দর পূজা উদযাপন হয়েছে’
- প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- 'জনগণ চায় পিপলস পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক'
- ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- নবীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
-1.gif)








