E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওজন ষ্টেশনের কাছে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৪ 

২০২৬ এপ্রিল ২৬ ১৮:৪০:০৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওজন ষ্টেশনের কাছে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৪ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের লৌহজংয়ের পদ্মা সেতু উত্তর থানার সন্নিকটে ওজন ষ্টেশনের কাছে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন ও একটি শিশুসহ মোট ৪ জন মারাত্মক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উন্নত চিকিসার জন্য ঢাকায় প্রেরণ করেছে ফায়ার সার্ভিস। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মাওয়া ওজন ষ্টেশনের কাছে মাওয়ামুখী একটি ছোট কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিটুমিনবাহী একটি গাড়ীর পেছনে সজোড়ে ধাক্কা মারে। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় কাভার্ড ভ্যানের সামনে বসে থাকা একই পরিবারের তিনজন সহ মোট চার জন মারাত্মক আহত হয়। আহতদের মধ্যে একজন শিশু রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

(এমকে/এসপি/এপ্রিল ২৬, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test