E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজস্ব কর্মকর্তা বুলেট হত্যার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় মানববন্ধন

২০২৬ এপ্রিল ২৬ ১৮:৪৮:২১
রাজস্ব কর্মকর্তা বুলেট হত্যার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি : কুমিল্লায় দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হওয়া সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বুলেট বৈরাগী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রবিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ডুমুরিয়া ইউনিয়নে, ডুমরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন রচনা করা হয়।

বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে গ্রামের শত শত মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ডুমরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার মন্ডল বক্তব্য রাখেন।

মানববন্ধন থেকে বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এছাড়া বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করে খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে গ্রামবাসী।

২৪ এপ্রিল বুলেট বৈরাগীকে নির্মমভাবে হত্যা করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

অন্যদিকে ডুমরিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সুবর্ণা, রনি, তমাল বলেন, হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার মন্ডল বলেন, বুলেট আমাদের বিদ্যালয়ের গর্ব ছিল। একজন সৎ ও দক্ষ সরকারি কর্মকর্তাকে এভাবে হারিয়ে ফেলা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। অনতিবিলম্বে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

উল্লেখ্য, নিহত বুলেট বৈরাগী টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের সুশীল বৈরাগীর ছেলে এবং ডুমরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন।

(টিবি/এসপি/এপ্রিল ২৬, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test