E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্যামনগরের নান্টু ৩০ হাজার ইয়াবাসহ ফরিদপুরে আটক 

২০২৬ এপ্রিল ২৭ ১৮:৩২:৩০
শ্যামনগরের নান্টু ৩০ হাজার ইয়াবাসহ ফরিদপুরে আটক 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ আশরাফুজ্জামান ওরফে নান্টু (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার আতাদি এলাকায় পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। আটক মাদক কারবারি সাতক্ষীরার শ্যামনগরের ভবানীপুর গ্রামের ফজলুল হক গাজীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সাতক্ষীরা লাইন নামে একটি বাসে সাতক্ষীরা যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করলে তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ত্রিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশরাফুজ্জামান ওরফে নান্টুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে মামলা দিয়ে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে। তাদের ধারণা, আটক নান্টু একটি বড় মাদক চক্রের সদস্য।

(আরকে/এসপি/এপ্রিল ২৭, ২০২৬)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test