E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পানি সরবরাহ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার

২০২৬ এপ্রিল ২৭ ১৯:০৬:২০
কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পানি সরবরাহ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং ইউএনডিপি’র সহযোগিতায় পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংহ।

আজ সোমবার সকালে তিনি ৬ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় বাস্তবায়নাধীন এসব প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।

প্রতিনিধি দলটি প্রথমে কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ব্যাঙছড়ি মারমা পাড়ায় যান। সেখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে বাস্তবায়িত 'জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প' পরিদর্শন করেন, হাইকমিশনার।

পরিদর্শনকালে তিনি প্রকল্পের উপকারভোগীদের সাথে সরাসরি মতবিনিময় করেন। উপকারভোগীরা তাদের জীবনমান উন্নয়ন ও পরিবেশ রক্ষায় এই প্রকল্পের ইতিবাচক প্রভাব এবং বিভিন্ন দিক হাইকমিশনারের সামনে তুলে ধরেন।

দেবতাছড়িতে সৌরবিদ্যুৎ চালিত পানি প্রকল্প

পরবর্তীতে প্রতিনিধি দলটি ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবতাছড়ি পাড়া এলাকায় যান। সেখানে সৌরবিদ্যুতের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তারা। দুর্গম পাহাড়ি এলাকায় সাধারণ মানুষের পানির কষ্ট লাঘবে এই প্রযুক্তি কীভাবে কাজ করছে, তা খতিয়ে দেখেন হাইকমিশনার।

পরিদর্শনকালে হাইকমিশনারের সাথে ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকল্পের জেলা কর্মকর্তা কামনা শীষ খীসা, জীববৈচিত্র্য প্রকল্প এ্যানালিস্ট সুপ্রিয় ত্রিপুরা, কানাডিয়ান হাইকমিশনার এর সিনিয়র উন্নয়ন উপদেষ্টা রিফুল জান্নাত, উন্নয়ন উপদেষ্টা ফারজানা সুলতানা সহ ইউএনডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে হাইকমিশনার অজিত সিংহ প্রকল্পের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে কানাডা সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

(আরএম/এসপি/এপ্রিল ২৭, ২০২৬)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test