E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ চ্যাম্পিয়ন

২০২৬ এপ্রিল ২৯ ১৩:০৪:০২
গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ চ্যাম্পিয়ন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ। মঙ্গলবার ( ২৮ এপ্রিল)  বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ২-১ গোলে গণিত বিভাগকে পরাজিত করে। 

খেলা শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: সোহেল হাসান বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি তুলে দেন।

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিপ্লব হাজদা, ম্যাচ সেরার পুরস্কার পান একই বিভাগের মো. কামরুল ইসলাম মুন্না, সেরা গোলরক্ষক নির্বাচিত হন গণিত বিভাগের মো. ইয়াসিন আরাফাত, সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পান লোকপ্রশাসন বিভাগের মো. হানিফ।

উল্লেখ্য, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগের ৩৩ টি ফুটবল দল অংশগ্রহণ করে।

(টিবি/এএস/এপ্রিল ২৯, ২০২৬)





পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test