E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু

২০২৬ এপ্রিল ২৯ ১৮:৩৯:১০
সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের ইসলামপুরে সড়ক নির্মাণ কাজের সময় বজ্রপাতে সাগর ইসলাম (১৩) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী পাকাসড়ক নির্মাণকাজ চলাকালে বজ্রপাতে নিহত হন ওই শ্রমিক।

নিহত কিশোীশ্রমিক সাগর দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে ইন্দুল্লামারী এলাকায় পাকা সড়ক নির্মাণ কাজ চলছিল। আজ সকালে কাজ শুরু হলেও বৃষ্টির কারণে ঘন্টাখানেক পর বন্ধ হয়ে যায় কাজটি। বৃষ্টি শুরু হলে সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা মালামাল গুছাতে যায় সাগর। এ সময় সাগরের কাছেই বজ্রপাত হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।

ইসলামপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল কাইয়ূম গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে কিশোর শ্রমিক নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।

(আরআর/এসপি/এপ্রিল ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test