টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে গর্ভবতী নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বর্নি ইউনিয়নের দক্ষিণ বর্নি গ্রামের মুন্সীপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, বাড়ির জমি নিয়ে দক্ষিণ বর্নি গ্রামের রানা মুন্সির সাথে চাচাতো ভাই ওবায়েদ মুন্সির মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার বিকালে ওই জমিতে ইটের দেয়াল তোলার কাজ করছিলো রানা মুন্সীর লোকজন। তখন ওবায়েদ মুন্সী ও তার লোকজন বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে মঙ্গলবার সন্ধায় ওবায়দুল মুন্সীর নেতৃত্বে ২০-৩০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রানা মুন্সীর বাড়িতে হামলা করে। প্রায় ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে গর্ভবতী নারী সহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত ৬ জন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। বাকিরা টুঙ্গিপাড়া হাসপাতাল ও গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন।
চিকিৎসাধীন গর্ভবতী নারী মেঘলা আক্তার বলেন, আমার প্রবাসী স্বামী রানা মুন্সীর সাথে ওবায়দুল মুন্সীর জমি নিয়ে বিরোধ ছিলো। এর জের ধরে মঙ্গলবার সন্ধায় ওবায়দুল মুন্সীর নেতৃত্বে ২০-৩০ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। তখন ঠেকাতে গেলে আমাকে মারধর করে। আমার পেটের সন্তান যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে! আমরা ওবায়দুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এব্যাপারে জানতে অভিযুক্ত ওবায়দুল মুন্সীর মুঠোফোন যোগাযোগ করলে তিনি বলেন, আমি একজন কলেজের অধ্যাপক, বিএনপি'র সক্রিয় কর্মী, জজকোর্টের পিপি আমার আত্মীয়। আমার নেতৃত্বে মারামারি হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কথা। প্রতিপক্ষ উল্টো আমাদের লোকজনকে মেরেছে ও বাড়িঘর লুটপাট করেছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। তবে এঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(টিবি/এসপি/এপ্রিল ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- আজ মহান মে দিবস
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- বাধাহীন প্রত্যাশা
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ফিরে দেখা, ঘুরে দেখা
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
০১ মে ২০২৬
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
-1.gif)








