E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

২০২৬ এপ্রিল ২৯ ১৯:০১:৩১
চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত: ১০ জন আহত হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কামারবিলে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

আহতরা হলেন, মহেলা গ্রামের হাসিনুর রহমান হাঁসু, আব্দুর রশিদ, আব্দুস সাত্তার, আফজাল হোসেন, ফারুক হোসেন, রিপন হোসেন, মাহফুজুর রহমান, মেহেদী হাসান সাগর। অন্যদের নাম জানা যায়নি। তবে তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামের কামারবিলে একটি সরকারি পুকুর তিন বছরের জন্য ইজারা নেয় হাসিনুর রহমান হাসু। ইজারা নেওয়ার পর বড়গুয়াখড়া গ্রামের মাসুম-ফারুক গং চুক্তিনামার মাধ্যমে হাসুর কাছ থেকে অংশীদার হয়। কিন্তু পরবর্তীতে হাসিনুর নিজেই পুকুরে মাছ চাষের সিদ্ধান্ত নেন এবং অংশীদারদের টাকা ফেরত দেওয়ার কথা বলেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। বুধবার উভয়পক্ষই ওই পুকুরে মাছ ছাড়তে গেলে সংঘর্ষ বাঁধে এবং এতে উভয়পক্ষের প্রায় ১০ জন রক্তাক্ত আহত হন।

এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

(এসএইচ/এসপি/এপ্রিল ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test