E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা

২০২৬ এপ্রিল ৩০ ১৩:২৯:১৯
খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে পেট্রোল ও ডিজেল মাপে কম দেওয়ায় খাজা পেট্রোলিয়াম পাম্প কর্তৃপক্ষকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২৯ এপ্রিল বিকেলে পৌর শহরের পিটিআই মোড় এলাকায় অবস্থিত ওই পাম্প মালিককে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।

জানা গেছে, মাপে কম তেল দেয়ার খবর পেয়ে ওই পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে তাদের পরিমাপক যন্ত্র থেকে তেল নিয়ে সঠিক পরিমাপক পাত্রে ঢাললে কম দেয়ার বিষয়টি ধরা পড়ে। গ্রাহকদের প্রতি লিটার পেট্রোলে ১১২ মিলি লিটার ও প্রতি লিটার ডিজেলে ৩৪ মিলি লিটার কম দেওয়া হচ্ছিল।

এ ঘটনায় পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে পেট্রোল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার দায়ে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, কারসাজির মাধ্যমে ভোক্তাকে মাপে কম তেল দেয়া হচ্ছিল। খবর পেয়ে ওই পাম্পে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাই। এ অপরাধে খাজা পাম্প কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।

(আরআর/এএস/এপ্রিল ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test