E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা 

২০২৬ এপ্রিল ৩০ ১৮:২৫:১৮
সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা 

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলায় বাংলাদেশ ফলিত পুষ্টি ও গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর উদ্যোগে ৩ দিনব্যাপী সুস্বাস্থ্যের জন্য পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

"কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ” প্রকল্পের আওতায় ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালায় মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন কৃষক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, ইমাম ও হিন্দু পুরোহিত।প্রশিক্ষণে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।

কর্মশালার আলোচনা সভায় বক্তব্য রাখেন বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ জহির উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, মেডিকেল অফিসার ডাঃ শরীফা নুসরাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা এবং বারটানের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সোহাগ মিয়া প্রমুখ।

বক্তারা নিরাপদ খাদ্য গ্রহণ ও পুষ্টি সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সুষম খাদ্য গ্রহণ, কৃষিভিত্তিক পুষ্টি উন্নয়ন এবং ঔষধি উদ্ভিদের সঠিক ব্যবহার মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মশালায় পুষ্টিকর খাদ্য উৎপাদন খাদ্য নিরাপত্তা এবং দৈনন্দিন জীবনে পুষ্টির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

(বিএস/এসপি/এপ্রিল ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test