E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল  

গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন

২০২৬ এপ্রিল ৩০ ১৮:৪৫:৪৪
গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের বালক বিভাগে চর সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে আন্ধারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। 

আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ওই দু’ বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বালক বিভাগের ফাইনালে গোপালগঞ্জ সদর উপজেলার চর সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-৩ গোলে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র ছিল। অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে কাশিয়ানী উপজেলার আন্ধারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মুকসুদপুর উপজেলার মাথাভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি এবং খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোৎস্না খাতুন। এ সময় প্রশাসন, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পদস্থ কর্মকর্তা সহ শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/এপ্রিল ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test