E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট

২০২৬ মে ০১ ১২:৪৫:৪৮
দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটায়  ৪৮ ক্যারেটে প্রায় এক হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে দেবহাটা ফুটবল মাঠে জব্দকৃত আম বিনষ্ট করা হয়।     

দেবহাটা উপজেলার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মো: মাইনুল ইসলাম খানের উপস্থিতিতে উক্ত আম বিনষ্ট করা হয়।

উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান জানান, নির্দিষ্ট সময়ের আগে আম পেড়ে তাতে অপদ্রব্য মিশিয়ে রপ্তানির চেষ্টা চলছিল। পরে নওয়াপাড়া ইউনিয়নের হাদিপুর এলাকা অভিযান চালানো হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার নেতেত্বে উক্ত আম জব্দ করে পর্যবেক্ষণে রাখা হয়। অপরিপক্ক আম দ্রুত সময়ের মধ্যে পেকে যাওয়ায় তা বিনষ্ট করা হয়েছে।

(আরকে/এএস/মে ০১, ২০২৬)

পাঠকের মতামত:

০১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test