E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ

২০২৬ মে ০১ ১৩:১৫:৫১
ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে দুটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে ফেলেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় জীরন নামে একটি অবৈধ ইটভাটা কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

৩০ এপ্রিল বিকেলে পৌরসভার গোবিন্দপুর ও পিঙ্গলহাটি এলাকায় পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার রায়।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বিকেলে গোবিন্দপুর এলকায় জীরন ব্রিকসে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ওই ইটভাটার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। ইটভাটাটি অবৈধভাবে পরিচালনার দায়ে কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় বুলডোজার দিয়ে ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।

অপরদিকে, পিঙ্গলহাটি এলাকায় যমুনা ব্রিকসে অভিযান চালানো হয়। সেখানে কাউকে পাওয়া যায়নি। তথ্য অনুযায়ী, এই ইটভাটাটিও অবৈধভাবে পরিচালনা করা হচ্ছে। এখানে কাউকে না পাওয়ায় জরিমানা করা যায়নি। তবে বুলডোজার দিয়ে ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার রায় জানান, পরিবেশের দূষণ রোধ এবং ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে অভিযান পরিচালিত হয়েছে। এতে দুই ইটভাটার চিমনি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যাতে তারা পুনরায় ইটভাটা চালু করতে না পারেন। এরমধ্যে জীরন নামে একটি ইটভাটায় অর্থদণ্ড করা হয়।

(আরআর/এএস/মে ০১, ২০২৬)







পাঠকের মতামত:

০১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test