E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেলার ইতিহাসে প্রথম

ঢাকা জেলা সামলাবেন দুই নারী

২০২৬ মে ০১ ১৩:২৯:১৮
ঢাকা জেলা সামলাবেন দুই নারী

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ঢাকা জেলার ইতিহাসে প্রথম ও একমাত্র ঘটনার জন্ম দিয়ে নারী জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) দায়িত্ব নিয়ে ঢাকা সামলাবেন দুইজন নারী।

গত ২২ এপ্রিল ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পান ফরিদা খানম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে ঢাকার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় পর ঢাকা জেলার ইতিহাসে এক ইতিহাসের জন্ম হলো আর তা হলো- এখন থেকে ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) দু'জনেই নারী। এ দুই নারী মিলেই সামাল দিবেন ঢাকা।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন শামীমা পারভীন। এসপি হিসেবে নিয়োগ পাওয়ার আগে শামীমা পুলিশ অধিদপ্তরে কর্মরত ছিলেন।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করা শামীমা পারভীন নড়াইল জেলার সন্তান এবং তিনি ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারি পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

দীর্ঘ কর্মজীবনে শামীমা গুরুত্বপূর্ণ বেশকিছু দায়িত্ব পালন করেছেন পুলিশের আন্তর্জাতিক পর্যায়েও কাজের অভিজ্ঞতা অর্জন রয়েছে তার। আন্তর্জাতিক নারী পুলিশ অ্যাসোসিয়েশন (আইএডব্লিউপি)-এর সেন্ট্রাল ও দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন, পালন করেছেন ২২টি দেশের নারী পুলিশের সমন্বয়কের দায়িত্বও।

খোদ রাজধানী ঢাকা জেলার ডিসি ও এসপি হিসেবে নিয়োগকৃত এ দুই নারীর দায়িত্বে পাওয়ায় খুশি নারী অধিকার ও নারী নেতৃত্ব নিয়ে কাজ করা একাধিক সংগঠন। এ দুই নারীর কোমল হাতে আরও বেশি সুরক্ষিত থাকবে ঢাকা জেলা-তেমনটি আশা করছেন জেলার স্থানীয় সচেতন মহল।

(আরআর/এএস/মে ০১, ২০২৬)







পাঠকের মতামত:

০১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test