E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাঁজাসহ মাদক চক্রের তিন সক্রিয় সদস্য গ্রেপ্তার

২০২৬ মে ০২ ১৯:২৯:৩৬
গাঁজাসহ মাদক চক্রের তিন সক্রিয় সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মাদক চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্প।

শুক্রবার (১ মে) দিনগত রাত পৌনে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার বরকত সরদার পাড়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার ইসলামপুর গ্রামের আঃ রব হাওলাদারের ছেলে মোঃ নূর মোহাম্মদ হাওলাদার (২৫), কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার অলিপুর গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ লিটন (২৭) এবং তার স্ত্রী মরিয়ম বেগম (২৫)।

র‌্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক ও সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

(একে/এসপি/মে ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test