রাজবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
একে আজাদ, রাজবাড়ী : সরকার কর্তৃক গণভোটের রায় অমান্য করে জুলাই সনদ বাস্তবায়ন না করা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজবাড়ীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে শহরের আজাদী ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য এ্যাডঃ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি হারুন-অর-রশিদ হারুন,রাজবাড়ী পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান, খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি মাওলানা মোবারক হোসেন,ইসলামি ছাত্র শিবির জেলা শাখার সভাপতি আবু তাহের, এনসিপির রাজবাড়ী জেলার যুগ্ম সমন্বয়কারী সাঈদুজ্জামান সাকিব, যুগ্ম সমন্বয়কারী মোঃ আব্দুল্লাহ, বাংলাদেশ যুব মজলিসের জেলা শাখার সেক্রেটারি আল-আমীন প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি মোঃ আলিমুজ্জামানের সঞ্চালনায় জামায়াতে ইসলামী পৌরসভার সেক্রেটারি মাওলানা লিয়াকত হোসেন সহ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার কমিশনের শপথ নেয়ার কথা থাকলেও বিএনপি সেই শপথ গ্রহণ করেনি।তারা নির্বাচনের পরদিন থেকে জুলাই সনদ ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে জনগণ 'হ্যাঁ' ভোটে রায় দিয়েছিলো। ৫১ শতাংশ মানুষের রায় নিয়ে সংসদে গিয়ে এই বিএনপি সরকার ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করেছে।এই সরকারও ফ্যাসিবাদের দিকে এগুচ্ছে।
বক্তারা আরও বলেন, আমরা বিশ্বাস করেছিলাম নির্বাচনের আগে বিএনপি যে জুলাই সনদ স্বাক্ষর করেছিল তা তারা নির্বাচনের পরে বাস্তবায়ন করবে।কিন্তু নির্বাচনের পরে তারা সংসদে গিয়ে গণভোটের রায় উপেক্ষা করেছে।যদি সংসদে গণভোটের রায়ের বিষয়ে সমাধান না হয়, তাহলে রাজপথে সমাধান হবে। প্রয়োজনে এদেশের মানুষ আবারও গণঅভ্যুত্থানের পথে হাঁটবে। সেই গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনা যেভাবে পালিয়েছিলো এই সরকারও ঠিক সেইভাবে পালাতে বাধ্য হবে।
বক্তারা বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়েছে। গ্যাস, জ্বালানি তেল, সয়াবিন তেল সহ অনেক পন্যের দাম বেড়েছে।বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই দেশে দুর্নীতিতে ছেয়ে গেছে। আমরা অবিলম্বে দ্রব্য মূল্যের দাম কমানোর জন্য সরকারের প্রতি জোড় দাবি জানাচ্ছি।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে আজাদী ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পান্না চত্বর এলাকা ঘুরে রেলগেট হয়ে বাজার প্রদক্ষিণ করে আবার আজাদী ময়দানে গিয়ে শেষ হয়।
(একে/এএস/মে ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- বিশ্বকাপের আগে ফিফার সঙ্গে জরুরি বৈঠকে বসছে ইরান
- পাদুকা শিল্পে ভ্যাট প্রত্যাহারের দাবি প্রস্তুতকারক সমিতির
- ঈদের আগে ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখতে চান ব্যবসায়ীরা
- দিনাজপুরে ১৯তম বাণিজ্য মেলার উদ্বোধন
- রাজবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
- মধ্যপ্রাচ্যে ৮৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
- লিফট শিল্পকে বদলে দেবে ফিনল্যান্ড-জার্মানির ‘মেগা চুক্তি’
- ‘পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সার্বিকভাবে রাষ্ট্রের ক্ষতি’
- 'পূর্ব বাংলায় অতি সাংঘাতিক মাত্রায় ত্রাস, বর্বরতা ও গণহত্যা চলেছে'
- শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করায় একজনের কারাদণ্ড
- রাণীশংকৈলে কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু
- গাঁজাসহ মাদক চক্রের তিন সক্রিয় সদস্য গ্রেপ্তার
- স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন
- পরিচালকের স্বেচ্ছাচারিতায় শনিবারেও অফিস করতে হয় এনজিও কর্মীদের
- সুবর্ণচরে মেধাবৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ
- বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয়
- লৌহজংয়ে শিক্ষার মান উন্নয়নে অভিজাত রেস্টুরেন্টে অতিথি হলেন ২৫০ শিক্ষার্থী
- সাতক্ষীরায় নারী ব্যবসায়ী বীথিকা সাধু হত্যায় আরো একজন গ্রেপ্তার
- নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার ৩ শতাংশ, খালাস ৭০ শতাংশ
- সোনাতলায় বোরো ধানে বৃষ্টির থাবা, ক্ষতির মুখে কৃষক
- স্মার্ট কৃষি ব্যবস্থাপনায় কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
- মহান মে দিবসে গোপালগঞ্জ জেলা ট্রাক ড্রইভারস ইউনিয়নের আলোচনা সভা
- ফরিদপুরে বেপরোয়া গতিতে ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত
- কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
- সিসিকের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- শীতে পায়ের যত্ন
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ফিরে দেখা, ঘুরে দেখা
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- ‘বিএনপি নৈতিকভাবে বিজয়ী, সরকারের পতন অনিবার্য’
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
- যশোরে থমথমে সবজির বাজার
- ইলিশের আবাসস্থলে ইলিশ নেই, পরিবেশ বিপর্যয় ও সামুদ্রিক দুর্যোগে কমছে উৎপাদন দাবি গবেষক ও পরিবেশবিদদের
- পলাশবাড়ীতে ঢেউটিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ
- বাউফলের খুদে ফুটবলার কমলিকা সাজ্জাল সাড়া ফেলেছে জাতীয় ক্রীড়াঙ্গনে
- বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩
- তিস্তা বাঁচাতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু
০৩ মে ২০২৬
- দিনাজপুরে ১৯তম বাণিজ্য মেলার উদ্বোধন
- রাজবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
-1.gif)








