দিনাজপুরে ১৯তম বাণিজ্য মেলার উদ্বোধন
শাহ্ আলম শাহী, দিনাজপুর : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি বলেছেন, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করতে হবে। মানুষকে ভালো বাসতে হবে। কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখা যাবে না।
শনিবার (২ মে) রাতে দিনাজপুর গোর এ শহিদ বড় ময়দানে ১৯তম বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন,মেলায় আগত মানুষজন যাতে কেনাকাটা করে নিরাপদে বাড়ীতে ফিরতে পারে সে ব্যাপারে আইনশৃংঙ্খলা বাহিনীসহ সকলকে সতর্ক থাকতে হবে। মেলায় আগতদের সর্বাত্মক সচেষ্টতায় থাকতে হবে আয়োজকদের।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি অঙ্গিকার ব্যক্ত করে আরো বলেন, দিনাজপুর শহরের রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা ও চিকিৎসাসেবার উন্নয়নে কাজ করা হচ্ছে। দেশনেত্রী প্রয়াত বেগম জিয়ার জন্মস্থানের উন্নয়নে আমাদের কাজ করার অঙ্গীকার রয়েছে।
মাদক নিয়ন্ত্রণে মন্ত্রী বলেন, শুধু পুলিশের পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মাদকের শিকার যুবসমাজ রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যার যার অবস্থান দায়িত্ব পালন করতে পারলে সমাজ ভাল থাকবে। ভাল কাজ করতে পয়সা লাগে না। শুধু ইচ্ছা থাকলেই হবে।
মন্ত্রী বলেন, আমরা শহীদ জিয়ার সৈনিক এই স্লোগান দিলেই হবে। জিয়ার সৈনিক হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। দর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে স্বাভাবিক আছে এমনটা বলার কোন সুযোগ নেই। আমাদেরকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে আরো সতর্ক হতে হবে।
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ মো. আক্তারুজ্জামান মিয়া এমপি,দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরু ইসলাম মনজু, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা প্রশাসক পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বক্তব্য রাখেন।
দিনাজপুর চেম্বারের পরিচালক শামিম কবীর অপু'র প্রাণবন্ত সঞ্চায়নায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১৯তম বাণিজ্য মেলার আহবায়ক ও চেম্বারের পরিচালক রাহবার কবীর পিয়াল।
চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আখরুজ্জামান জুয়েল, মেলা কমিটির সদস্য সচিব মো. রুবেল ইসলাম,মেলার তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান মনতা ডেকোরেটর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এর সত্ত্বাধিকারী মনতাজুল ইসলাম মনতাসহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, চেম্বারের অন্যান্য পরিচালকবৃন্দ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী,
সুধীজন ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে ও ফেস্টুনসহ বেলুন ও পায়রা উড়িয়ে দিনাজপুর ১৯তম বাণিজ্য মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
উদ্বোধন শেষে প্রতিবারের মতো জমকালো আতশবাজি প্রদর্শন উপস্থিত দর্শনার্থীদের আকৃষ্ট করা হয়।
(এসএএস/এএস/মে ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- দলিত জনগোষ্ঠীর সুরক্ষায় জাতীয় জনজাতি জোটের আত্মপ্রকাশ
- বিশ্বকাপের আগে ফিফার সঙ্গে জরুরি বৈঠকে বসছে ইরান
- পাদুকা শিল্পে ভ্যাট প্রত্যাহারের দাবি প্রস্তুতকারক সমিতির
- ঈদের আগে ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখতে চান ব্যবসায়ীরা
- দিনাজপুরে ১৯তম বাণিজ্য মেলার উদ্বোধন
- রাজবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
- মধ্যপ্রাচ্যে ৮৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
- লিফট শিল্পকে বদলে দেবে ফিনল্যান্ড-জার্মানির ‘মেগা চুক্তি’
- ‘পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সার্বিকভাবে রাষ্ট্রের ক্ষতি’
- 'পূর্ব বাংলায় অতি সাংঘাতিক মাত্রায় ত্রাস, বর্বরতা ও গণহত্যা চলেছে'
- শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করায় একজনের কারাদণ্ড
- রাণীশংকৈলে কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু
- গাঁজাসহ মাদক চক্রের তিন সক্রিয় সদস্য গ্রেপ্তার
- স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন
- পরিচালকের স্বেচ্ছাচারিতায় শনিবারেও অফিস করতে হয় এনজিও কর্মীদের
- সুবর্ণচরে মেধাবৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ
- বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয়
- লৌহজংয়ে শিক্ষার মান উন্নয়নে অভিজাত রেস্টুরেন্টে অতিথি হলেন ২৫০ শিক্ষার্থী
- সাতক্ষীরায় নারী ব্যবসায়ী বীথিকা সাধু হত্যায় আরো একজন গ্রেপ্তার
- নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার ৩ শতাংশ, খালাস ৭০ শতাংশ
- সোনাতলায় বোরো ধানে বৃষ্টির থাবা, ক্ষতির মুখে কৃষক
- স্মার্ট কৃষি ব্যবস্থাপনায় কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
- মহান মে দিবসে গোপালগঞ্জ জেলা ট্রাক ড্রইভারস ইউনিয়নের আলোচনা সভা
- ফরিদপুরে বেপরোয়া গতিতে ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- শীতে পায়ের যত্ন
- লিফট শিল্পকে বদলে দেবে ফিনল্যান্ড-জার্মানির ‘মেগা চুক্তি’
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ফিরে দেখা, ঘুরে দেখা
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- ‘বিএনপি নৈতিকভাবে বিজয়ী, সরকারের পতন অনিবার্য’
- রাজবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
- যশোরে থমথমে সবজির বাজার
- বাউফলের খুদে ফুটবলার কমলিকা সাজ্জাল সাড়া ফেলেছে জাতীয় ক্রীড়াঙ্গনে
- ইলিশের আবাসস্থলে ইলিশ নেই, পরিবেশ বিপর্যয় ও সামুদ্রিক দুর্যোগে কমছে উৎপাদন দাবি গবেষক ও পরিবেশবিদদের
- পলাশবাড়ীতে ঢেউটিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ
০৩ মে ২০২৬
- দিনাজপুরে ১৯তম বাণিজ্য মেলার উদ্বোধন
- রাজবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
-1.gif)








