রাঙ্গামাটিতে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিক্ষোভ, ‘আইফোন-বাণিজ্য’র অভিযোগ
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পাহাড়ের এই জনপদ। ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে আজ রবিবার সকালে রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পদবঞ্চিত ও ক্ষুব্ধ নেতাকর্মীরা। তাদের অভিযোগ—অর্থ ও আইফোনের বিনিময়ে অছাত্র, বিবাহিত এবং বহিরাগতদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদল ২৩ সদস্যের এই আংশিক কমিটি ঘোষণা করার পর থেকেই তৃণমূলের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে রবিবার সকালে শহরের পৌরসভা চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঠালতলীস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও অবরোধ সৃষ্টি করলে দীর্ঘ সময় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বিক্ষোভ চলাকালীন নেতাকর্মীরা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীদের কণ্ঠে শোনা যায়— “টাকা লাগলে টাকা নে, নতুন করে কমিটি দে।”
বিক্ষোভে অংশ নেওয়া নবগঠিত কমিটির সহ-সভাপতি নূর তালুকদার মুন্না বলেন, “যিনি রাঙ্গামাটি শহরের ছাত্ররাজনীতির সঙ্গেই কোনোদিন যুক্ত ছিলেন না, তেমন একজনকে সাধারণ সম্পাদক হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। রাজস্থলী উপজেলার বাসিন্দাকে শহরের নেতৃত্ব দেওয়া আমরা মেনে নেব না।”
আরেক নেতা ও যুগ্ম সম্পাদক পারভেজ হোসেন সুমন সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের দিকে আঙুল তুলে বলেন, “আমরা জানতে পেরেছি, মোটা অংকের টাকা ও আইফোনের বিনিময়ে নিয়মিত ও ত্যাগী ছাত্রদের বাদ দিয়ে এই আংশিক কমিটি করা হয়েছে। এই পকেট কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন চলবে।
কমিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনার ঝড়। তৃণমূলের অভিযোগ, ঘোষিত কমিটির অধিকাংশ সদস্যই অছাত্র এবং অনেকেই বিবাহিত, যা ছাত্রদলের সাংগঠনিক পরিপন্থী।
এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে নবগঠিত কমিটির সভাপতি অলি আহাদ সাংবাদিকদের বলেন, “ছাত্রদল একটি বিশাল সংগঠন। এখানে সবার আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হয় না। পদ না পেয়ে কিছু নেতাকর্মী ক্ষুব্ধ হতে পারেন, এটা স্বাভাবিক। তবে আমি সবাইকে শান্ত থেকে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।”
শেষ খবর পাওয়া পর্যন্ত, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা এখনো বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয়রা।
(আরএম/এসপি/মে ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে অবস্থান কর্মসূচি, কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি
- রাঙ্গামাটিতে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিক্ষোভ, ‘আইফোন-বাণিজ্য’র অভিযোগ
- সালথায় মাঠজুড়ে সোনালী আঁশ পাট, ভালো ফলনের স্বপ্ন চাষিদের
- পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের
- শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে পশু চিকিৎসককে অপহরণ
- দিনাজপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
- সাংবাদিক চাটুকার হলে মানুষের আস্থা নষ্ট হয়
- নগরকান্দায় মহাসড়কে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক
- পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন
- মুক্ত গণমাধ্যম দিবস: বাংলাদেশে কারাবন্দি সাংবাদিকতা ও স্বাধীনতার সংকট
- দুর্নীতির কালো ছায়ায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল
- এমিরেটস এ৩৮০ উড়োজাহাজে মিলবে দ্রুতগতির স্টারলিংক ইন্টারনেট
- নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান
- কাপাসিয়া মেডিকেল মোড়ের দোকানে আগুন, পুড়ল লক্ষাধিক টাকার মালামাল
- অগ্নিনির্বাপকদের নিঃস্বার্থ আত্মত্যাগ ও বীরত্বের অনন্য মহিমা
- ঈশ্বরদী পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন
- ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
- ‘হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে’
- ‘বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তদন্তে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলই কর্তৃপক্ষ’
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- দলিত জনগোষ্ঠীর সুরক্ষায় জাতীয় জনজাতি জোটের আত্মপ্রকাশ
- বিশ্বকাপের আগে ফিফার সঙ্গে জরুরি বৈঠকে বসছে ইরান
- পাদুকা শিল্পে ভ্যাট প্রত্যাহারের দাবি প্রস্তুতকারক সমিতির
- ঈদের আগে ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখতে চান ব্যবসায়ীরা
- দিনাজপুরে ১৯তম বাণিজ্য মেলার উদ্বোধন
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- শীতে পায়ের যত্ন
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নগরকান্দায় মহাসড়কে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক
- ফিরে দেখা, ঘুরে দেখা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- ‘বিএনপি নৈতিকভাবে বিজয়ী, সরকারের পতন অনিবার্য’
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- যশোরে থমথমে সবজির বাজার
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
- অটোরিকশায় গৃহবধূর গলায় ছুরি ধরে টাকা-স্বর্ণ লুট
- বাউফলের খুদে ফুটবলার কমলিকা সাজ্জাল সাড়া ফেলেছে জাতীয় ক্রীড়াঙ্গনে
- ইলিশের আবাসস্থলে ইলিশ নেই, পরিবেশ বিপর্যয় ও সামুদ্রিক দুর্যোগে কমছে উৎপাদন দাবি গবেষক ও পরিবেশবিদদের
- পলাশবাড়ীতে ঢেউটিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ
- বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩
- তিস্তা বাঁচাতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু
০৩ মে ২০২৬
- রাঙ্গামাটিতে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিক্ষোভ, ‘আইফোন-বাণিজ্য’র অভিযোগ
- পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের
- শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে পশু চিকিৎসককে অপহরণ
- নগরকান্দায় মহাসড়কে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক
- পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন
- দুর্নীতির কালো ছায়ায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল
- নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান
- কাপাসিয়া মেডিকেল মোড়ের দোকানে আগুন, পুড়ল লক্ষাধিক টাকার মালামাল
- ঈশ্বরদী পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন
- দিনাজপুরে ১৯তম বাণিজ্য মেলার উদ্বোধন
- রাজবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
-1.gif)








