E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে দুই বনজীবী অপহরণ

২০২৬ মে ০৪ ১৩:৩৩:০১
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে দুই বনজীবী অপহরণ

রঘুনাথ খাঁ সাতক্ষীরা : মুক্তিপণের দাবিতে দুই বনজীবীকে অপহরণ করেছে জলদস্যুরা। রবিবার (৩ মে) সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মাহমুদা নদীর মাইটভাঙা খাল থেকে আলিম ওরফে আলিফ বাহিনীর সদস্যরা তাদের জিম্মি করে। 

অপহরণের শিকার দুই বনজীবী হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মিজানুর শেখ এর ছেলে মৎস্য শিকারী ইসমাইল শেখ (২৮) ও একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মৌয়াল আব্দুল করিম (৪৮)।

ফিরে আসা বনজীবীদের সহকারী বনজীবী আকবর আলীসহ অন্যরা জানায়, গত ২৮ এপ্রিল ও ২৬ এপ্রিল এসব বনজীবী নিজ নিজ দলের সদস্যদের নিয়ে কদমতলা ষ্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবনে যায়। ইসমাইল শেখ ও তার দল মাছ শিকার এবং আব্দুল করিম মধু সংগ্রহের জন্য সুন্দরবনে গিয়েছিল। তবে রোববার সকালে তারা মাহমুদা নদীতে অবস্থানকালে আলিম বাহিনীর সদস্যরা দু’টি নৌকাযোগে সেখানে পৌছে মোট তিনটি নৌকা থেকে দু’জনকে জিম্মি করে। তবে মুক্তিপণের অংক এখনো তারা জানায়নি।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, কোন বনজীবীকে অপহরণের বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ করেনি। তবে খোঁজ খবর নেয়া হবে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, সাধারণত জিম্মি বনজীবীদের নিরাপত্তার কথা ভেবে তাদের স্বজনরা প্রশাসনকে কিছুই জানায় না। ভুক্তোভোগীর স্বজন বা মহাজনদের কারও নিকট থেকে অভিযোগ পেলে পরবতী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(আরকে/এএস/মে ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test